সেপ্টেম্বরে সারাদেশে সড়ক দুর্ঘটনায় নিহত ৪২৩ জন, প্রতিদিন গড়ে নিহত ১৪ জন

0
3

গত সেপ্টেম্বর মাসে দেশে ৪৪২টি সড়ক দুর্ঘটনায় ৪২৩ জন নিহত এবং ৬৭৪ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে নারী ৭৩ জন এবং শিশু ৬১ জন। এসব দুর্ঘটনায় প্রতিদিন গড়ে ১৪ জন নিহত হয়েছেন।

রোববার (৪ অক্টোবর) রোড সেফটি ফাউন্ডেশনের প্রকাশিত সেপ্টেম্বর মাসের সড়ক দুর্ঘটনার প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, সেপ্টেম্বরে ১৫৪টি মোটরসাইকেল দুর্ঘটনা ঘটেছে। মোট দুর্ঘটনার মধ্যে মোটরসাইকেল দুর্ঘটনার হার ৩৪ দশমিক ৮৪ শতাংশ। এসব দুর্ঘটনায় নিহত ১৩৯ জন। এছাড়া ১০৬ জন পথচারী নিহত হয়েছেন, যা মোট নিহতের ২৫ দশমিক ০৫ শতাংশ। যানবাহনের চালক ও সহকারী নিহত হয়েছেন ৫৩ জন, অর্থাৎ মোট নিহতের ১২ দশমিক ৫২ শতাংশ।


তথ্যসূত্র:
১। সেপ্টেম্বরে সড়কে ঝরল ৪২৩ প্রাণ, প্রতিদিন গড়ে মৃত্যু ১৪
– https://tinyurl.com/583wuvk6

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধমৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে কটূক্তির অভিযোগে যুবক আটক, বিএনপি ক্ষমতায় আসার পর ৭ মাসে ৮ জন গ্রেফতার
পরবর্তী নিবন্ধকলকাতায় আলিয়া বিশ্ববিদ্যালয়ের তিন মুসলিম শিক্ষার্থীর ওপর উগ্র হিন্দুত্ববাদীদের হামলা, গালিগালাজ ও মারধরের অভিযোগ