ভারত অধিকৃত জম্মুর সেনা ক্যাম্পে আরও এক দখলদার সেনার আত্মহত্যা

0
3

ভারত নিয়ন্ত্রিত জম্মুর একটি সেনা ক্যাম্প থেকে দখলদার সেনাবাহিনীর এক সদস্যের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। নিহত সেনাসদস্যের নাম নাইক ওয়াঘ আম্বাদেস (৪৫)। সে ভারতের মহারাষ্ট্রের বাসিন্দা।

৫ অক্টোবর কাশ্মীর মিডিয়া সার্ভিসের প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়েছে।

সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাতে জানা গেছে, জম্মুর চন্নি হিম্মত এলাকার সানজওয়ান সেনা ক্যাম্পে এই আত্মহত্যার ঘটনা ঘটে। ক্যাম্পের একটি শেড থেকে ওই সেনাসদস্যের লাশটি ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়।

ময়নাতদন্ত ও অন্যান্য আইনি প্রক্রিয়ার জন্য মরদেহটি সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনার বিষয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে কর্মকর্তারা।

একাধিক প্রতিবেদন থেকে পাওয়া তথ্যমতে, জম্মু-কাশ্মীরে কর্মরত দখলদার ভারতীয় বাহিনীর সদস্যদের মধ্যে আত্মহত্যা ও সহকর্মী হত্যার মতো ঘটনা ক্রমেই বাড়ছে।


তথ্যসূত্র:
1. https://tinyurl.com/45rzfhh5

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধআফগানিস্তানে ৭০ মিটার গভীর অন্ধকার কূপে নেমে ৫ বছরের শিশুকে উদ্ধার করল ১১ বছরের সাহসী ওমর
পরবর্তী নিবন্ধহেরাতের ব্যাটারি শিল্পে ব্যাপক অগ্রগতি, আরবের বাজারে ২০ লাখ ডলারের ব্যাটারি রপ্তানি