
আফগানিস্তানের দেশীয় শিল্পে উৎপাদিত ব্যাটারি এবার আরও বড় পরিসরে বিদেশের বাজারে জায়গা করে নিচ্ছে। হেরাতের গ্রিন এনার্জি প্লাস ব্যাটারি কারখানা থেকে আরব দেশগুলোতে ২০ লাখ মার্কিন ডলার মূল্যের ব্যাটারির একটি চালান রপ্তানি করা হয়েছে। এটি আরবের বাজারে কারখানাটির পণ্য রপ্তানির চতুর্থ চালান।
হেরাতের প্রাদেশিক প্রশাসনের গণমাধ্যম দপ্তর জানিয়েছে, কারখানাটিতে প্রতিদিন প্রায় ৪ হাজার ব্যাটারি উৎপাদন করা হয়। স্থানীয় চাহিদা পূরণের পাশাপাশি এসব ব্যাটারি এখন বিদেশের বাজারেও রপ্তানি হচ্ছে। কারখানাটিতে প্রায় ৩ কোটি মার্কিন ডলার বিনিয়োগ হয়েছে এবং ৫০০-এর বেশি মানুষের কর্মসংস্থান হয়েছে।
এর আগে সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবেও কারখানাটির তৈরি ব্যাটারি রপ্তানি করা হয়েছে। ধারাবাহিকভাবে আরবের বাজারে রপ্তানি বাড়ায় আফগানিস্তানের তৈরি ব্যাটারির আন্তর্জাতিক বাজারে প্রবেশের সুযোগও বিস্তৃত হচ্ছে।
হেরাতের ব্যাটারি শিল্পের এ অগ্রগতি দেশীয় উৎপাদন, কর্মসংস্থান ও রপ্তানি সক্ষমতা বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত। উৎপাদন ও রপ্তানির এ ধারা অব্যাহত থাকলে ব্যাটারি শিল্প ভবিষ্যতে আফগানিস্তানের শিল্পভিত্তিক অর্থনীতি ও রপ্তানি আয়ের গুরুত্বপূর্ণ খাতে পরিণত হবে বলে আশা করা হচ্ছে।
তথ্যসূত্র
1.A battery manufacturing factory in Herat has exported a shipment
– https://tinyurl.com/55785ve2


