রাশিয়ার সঙ্গে আফগানিস্তানের বাণিজ্য বেড়েছে আড়াই গুণ

0
2

ইমারাতে ইসলামিয়া আফগানিস্তান ও রাশিয়ার মধ্যে বাণিজ্যিক সম্পর্ক দ্রুত সম্প্রসারিত হচ্ছে। ২০২৬ সালের প্রথম সাত মাসে দুই দেশের মধ্যকার বাণিজ্য আগের বছরের একই সময়ের তুলনায় আড়াই গুণ বেড়েছে বলে জানিয়েছে রুশ গণমাধ্যম। একই সময়ে বাণিজ্য, জ্বালানি, বিনিয়োগ এবং আঞ্চলিক যোগাযোগব্যবস্থা উন্নয়নে দুই দেশের মধ্যে সহযোগিতা আরও বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

রাশিয়ার উপপ্রধানমন্ত্রী আলেক্সেই ওভারচুক ইমারাতে ইসলামিয়ার পররাষ্ট্রমন্ত্রী মৌলভী আমির খান মুত্তাকি হাফিযাহুল্লাহর সঙ্গে বৈঠক করেছে। বৈঠকে দুই দেশের মধ্যে বাণিজ্য ও জ্বালানি খাতে সহযোগিতা সম্প্রসারণ, বিনিয়োগ বাড়ানো এবং আন্তর্জাতিক উত্তর-দক্ষিণ পরিবহন করিডরের উন্নয়ন নিয়ে আলোচনা হয়।

বৈঠকে যৌথ প্রকল্প বাস্তবায়নে দুই দেশের সরকারের মধ্যে ধারাবাহিক আলোচনা অব্যাহত রাখার বিষয়ে উভয় পক্ষ সম্মত হয়েছে। পাশাপাশি আফগানিস্তান ও রাশিয়ার ব্যবসায়ী ও উদ্যোক্তাদের মধ্যে সরাসরি যোগাযোগ আরও বাড়ানোর বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।

আন্তর্জাতিক উত্তর-দক্ষিণ পরিবহন করিডরের উন্নয়ন দুই দেশের অর্থনৈতিক সহযোগিতার অন্যতম গুরুত্বপূর্ণ ক্ষেত্র হিসেবে সামনে এসেছে। এ যোগাযোগব্যবস্থা আরও কার্যকর হলে আফগানিস্তান ও রাশিয়ার মধ্যে পণ্য পরিবহন ও বাণিজ্য সম্প্রসারণের পাশাপাশি আঞ্চলিক বাজারের সঙ্গেও আফগানিস্তানের যোগাযোগ বাড়ার সুযোগ তৈরি হতে পারে।

আফগানিস্তান-রাশিয়া বাণিজ্যে আড়াই গুণ প্রবৃদ্ধি এবং নতুন সহযোগিতা উদ্যোগ দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের ক্রমবর্ধমান বিস্তারের ইঙ্গিত দিচ্ছে। বাণিজ্য, জ্বালানি, বিনিয়োগ ও পরিবহন খাতে চলমান সহযোগিতা আরও জোরদার হলে দুই দেশের অর্থনৈতিক অংশীদারত্ব ভবিষ্যতে আরও বিস্তৃত হওয়ার সুযোগ তৈরি হবে।


তথ্যসূত্র

1.trade between Afghanistan and Russia increased 2.5-fold
– https://tinyurl.com/yp5f4ksb

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধপশ্চিমবঙ্গের নন্দীগ্রাম ও রেজিনগর আসনে উপনির্বাচন, পুলিশ-প্রশাসনের মদদেই ব্যাপক অনিয়মের অভিযোগ
পরবর্তী নিবন্ধদিনাজপুর সীমান্তে এক মুসলিম নারী ও শিশুকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা বিএসএফের, শূন্যরেখায় অবস্থান