কাশ্মীরে কথিত ‘উচ্চ-ঝুঁকিপূর্ণ’ তকমায় আটক বন্দিদের জন্য উচ্চনিরাপত্তার কারাগার, একাকী বন্দিত্ব ও কঠোর নজরদারির পরিকল্পনা

0
1

ভারত-নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরে কথিত ‘উচ্চ-ঝুঁকিপূর্ণ’ তকমা দিয়ে বিশেষ বন্দিদের উচ্চনিরাপত্তার নতুন একটি কারাগারে স্থানান্তরের প্রস্তুতি নেওয়া হচ্ছে। এসব বন্দিদের চলাফেরা, যোগাযোগ এবং অন্যান্য কারাবন্দির সাথে মেলামেশার ক্ষেত্রে কঠোর নজরদারি করা হবে বলে জানা গেছে।

কাঠুয়া জেলার বিলাওয়ার তহসিলের দামব্রা এলাকায় কারাগারটি নির্মাণাধীন রয়েছে, বর্তমানে এর নির্মাণ কাজ প্রায় শেষ পর্যায়ে। প্রায় ৬০০ বন্দি রাখার সক্ষমতাসম্পন্ন করে এটি নির্মিত হচ্ছে। এই কারাগারে নির্বাচিত বন্দিদের জন্য পৃথক কারাকক্ষ সেল রাখা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, ভারতের হিন্দুত্ববাদী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কারাগারটি উদ্বোধনের সম্ভাবনা রয়েছে। উদ্বোধনের পর প্রথম ধাপে কোট ভালওয়াল, শ্রীনগরসহ বিভিন্ন কারাগার থেকে বেশ কয়েকজন বন্দিকে সেখানে স্থানান্তর করা হবে।

জানা গেছে, নির্বাচিত বন্দিদের অন্য বন্দিদের সঙ্গে যোগাযোগ সীমিত করা হবে, পাশাপাশি মোবাইল ফোন ও অন্যান্য ইলেকট্রনিক ডিভাইসে তাদের প্রবেশাধিকার কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে। ফলে একাকী কারাবাসে থাকা বন্দিরা সম্পূর্ণ যোগাযোবিচ্ছিন্ন হয়ে পড়তে পারেন বলে আশঙ্কা দেখা দিয়েছে।

কারাগারটি কাঠুয়ার প্রত্যন্ত পাহাড়ি এলাকায় অবস্থিত। দখলদার কর্তৃপক্ষের দাবি, অননুমোদিত প্রবেশ ও যোগাযোগ ঠেকানোর বিষয়টি বিবেচনায় রেখে কারাগারটির অবস্থান ও অবকাঠামো পরিকল্পনা করা হয়েছে। বন্দিদের ওপর সার্বক্ষণিক নজরদারি নিশ্চিত করতে কারাগারের ভেতরে ও বাইরে আধুনিক নজরদারি সরঞ্জাম স্থাপন করা হচ্ছে।

দখলদার ভারতের কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা বাহিনীকে (সিআইএসএফ) কারাগারের নিরাপত্তার দায়িত্ব অর্পণ করা হয়েছে।

কোট ভালওয়াল ও শ্রীনগর কারাগারে কথিত কঠোর জননিরাপত্তা আইন (পিএসএ) এর আওতায় কাশ্মীরের অসংখ্য মজলুম বন্দি রয়েছেন। এতে বন্দিদের সংখ্যার আধিক্য ইতোমধ্যে কারাগারসমূহে অতিরিক্ত চাপ তৈরি করেছে বলে বিভিন্ন প্রতিবেদন হতে জানা যায়।

পর্যবেক্ষকদের মতে, কঠোর জননিরাপত্তা আইনের (পিএসএ) অপপ্রয়োগ এবং বিচার প্রক্রিয়া ছাড়াই দীর্ঘ সময় কাশ্মীরিদের আটক রাখার বিষয়গুলো ইতোমধ্যেই ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে। এর মধ্যে মজলুম বন্দিদের একাকী বন্দিত্ব, যোগাযোগে কঠোর বিধিনিষেধ এবং বাড়তি নজরদারির পরিকল্পনা নতুন করে উদ্বেগ তৈরি করেছে।

 


তথ্যসূত্র:
1. https://tinyurl.com/3xz22yyd

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধদিনাজপুর সীমান্তে এক মুসলিম নারী ও শিশুকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা বিএসএফের, শূন্যরেখায় অবস্থান
পরবর্তী নিবন্ধকাশ্মীরে ‘পরিচয় যাচাই’ অভিযানের নামে মুসলিম শ্রমিকদের হয়রানি, আটক ও বহিষ্কারের অভিযোগ