
ভোলা সদর হাসপাতালের অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদ করায় তিনজনকে মারধর করে পুলিশের হাতে তুলে দিয়েছে বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা। উক্ত ঘটনায় হাসপাতালের এক চিকিৎসক, কয়েকজন কর্মচারী ও হাসপাতালের দালালেরা জড়িত বলে দাবি করেন তারা। ভুক্তভোগীরা জানায়, ঘটনার পর পুলিশ ডেকে ওই তিন আলেমকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। পরে তাদের কাছ থেকে জোরপূর্বক মুচলেকা নেওয়ার পর ছেড়ে দেওয়া হয়।
এ ঘটনায় ভুক্তভোগীরা হাসপাতালের সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে প্রকৃত ঘটনা উদ্ঘাটনের দাবি জানিয়েছেন। তাদের দাবি, ফুটেজ ও অন্যান্য প্রাসঙ্গিক প্রমাণ যাচাই করে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে সংশ্লিষ্টদের আইনের আওতায় আনতে হবে।
ভিডিও – https://archive.org/details/protest-against-irregularities-and-corruption-at-bhola-sadar-hospital


