
সোমালিয়ার রাজধানী মোগাদিশুর অদূরে অবস্থিত আফগোয়ে শহরের দিকে সশস্ত্র ইসলামি প্রতিরোধ বাহিনী আশ-শাবাব এগিয়ে আসছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। প্রধান সড়ক ধরে প্রতিরোধ যোদ্ধারা তাদের নিয়ন্ত্রণ বাড়াচ্ছেন বলে জানা গেছে।
স্থানীয় সূত্রের বরাতে জানা যায়, গত ২২ অক্টোবর, আফগোয়ে এবং ওয়ানলাওয়েনের মধ্যবর্তী এলাকায় ভারী আক্রমণ চালিয়েছেন আশ-শাবাব যোদ্ধারা। অঞ্চলটির বুরহাকাবা শহর অভিমুখে একটি নতুন আগ্রাসনের উদ্দেশ্যে বের হওয়া মোগাদিশু বাহিনীর সামরিক কনভয় লক্ষ্য করে এই অভিযানটি চালানো হয়েছে।
সূত্রমতে, শহরটিতে আগ্রাসনের উদ্দেশ্যে জড়ো হওয়া সৈন্যদের লক্ষ্য করে আশ-শাবাব যোদ্ধারা দু’দিক থেকে ভারী অতর্কিত আক্রমণে চালান। এতে মোগাদিশু প্রশাসনের প্রেসিডেন্ট হাসান শেখের অনুগত সেনাবাহিনীর অন্তত ২০ সেনা ও কর্মকর্তা নিহত এবং ৩০ এরও বেশি সেনা আহত হয়েছে। নিহতদের মধ্যে ছিল ইয়াহিয়ে আলী মাগান নামক মোগাদিশু বাহিনীর একজন উচ্চপদস্থ কর্মকর্তা, এই কর্মকর্তা একই সঙ্গে ইউনিট কমান্ডার এবং স্টাফ চিফ হিসেবে দায়িত্ব পালন করছিল।
এরপর গত ২৩ অক্টোবর, মার্কিন প্রশিক্ষিত মোগাদিশু বাহিনীর দানাব ব্রিগেডের সৈন্যরা বালদুকলী থেকে বুরহাকাবা দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করে। এবার এই দলটি লোয়ার শাবেলি রাজ্যের লিগোর এলাকার কাছাকাছি আশ-শাবাব যোদ্ধাদের আইইডি হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়। এই বিস্ফোরণের পর এলাকায় আশ-শাবাব ও মোগাদিশু বাহিনীর মধ্যে ভারী গুলি বিনিময় হয়। ফলশ্রুতিতে মোগাদিশু বাহিনীর ১০ সৈন্য হতাহতের শিকার হয়।
তথ্যসূত্র:
– https://tinyurl.com/2w8ccuz9


