পুকুরের জমিতে স্থাপনা নির্মাণের অভিযোগ তুলে উত্তর প্রদেশের খুজহাউলি মসজিদ-মাদ্রাসা পরিচালনা কমিটিকে আদালতের নোটিশ

0
0

ভারতে উত্তর প্রদেশের লখনৌতে পুকুরের জমিতে মসজিদ-মাদ্রাসা নির্মাণের অভিযোগ তুলে সংশ্লিষ্ট পরিচালনা-কমিটির চার সদস্যকে নোটিশ দিয়েছে স্থানীয় হিন্দুত্ববাদী রাজস্ব আদালত। আগামী ২৯ অক্টোবর আদালতে হাজির হয়ে তাদেরকে প্রয়োজনীয় নথিপত্র জমা দিতে আহ্বান করা হয়েছে।

লখনৌয়ের খুজহাউলি গ্রামে মসজিদটি অবস্থিত। আদালতের দাবি, মসজিদ-মাদ্রাসা ভবন দুটির কিছু অংশ পুকুর হিসেবে নথিভুক্ত জমিতে পড়েছে।

এক হিন্দু গ্রামবাসীর অভিযোগের পর মামলাটি শুরু হয়। পুকুরের জমিতে স্থাপনা নির্মাণ করা হয়েছে দাবি করে সে পরিচালনা কমিটির বিরুদ্ধে অভিযোগ তুলেছে। অভিযোগটি মসজিদ-মাদ্রাসার নির্দিষ্ট একটি অংশের জমি নিয়ে। পুরো মসজিদ বা মাদ্রাসা সরকারি জমিতে নির্মিত- এমন দাবি করা হয়নি।

উত্তর প্রদেশে মুসলিমদের ধর্মীয় স্থাপনাকে টার্গেট করে উগ্র হিন্দুত্ববাদীদের একের পর ধ্বংস অভিযানের মধ্যেই ঘটনাটি সামনে এসেছে। এ ঘটনায় স্থানীয় মুসলিমদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। সামান্য কিছু জমি নিয়ে বিরোধের জেরে মসজিদ ও মাদ্রাসা- দুটি প্রতিষ্ঠানই হুমকির মুখে পড়তে পারে বলে তারা আশঙ্কা প্রকাশ করেছেন।


তথ্যসূত্র:
1. https://tinyurl.com/mpn3mfjs

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধমালিতে শত্রু সেনা কনভয় ও টহল দল টার্গেট করে জেএনআইএম প্রতিরোধ যোদ্ধাদের পৃথক অভিযান
পরবর্তী নিবন্ধবুরকিনায় জান্তা ও মিলিশিয়ার অবস্থানে জেএনআইএম প্রতিরোধ যোদ্ধাদের অভিযান: ২টি ঘাঁটি বিজয়