
আফগানিস্তানে পাকিস্তানি সন্ত্রাসী সামরিক বাহিনীর হামলায় ২০২২ সাল থেকে এ পর্যন্ত ১ হাজার ১১৯ জন বেসামরিক নাগরিক নিহত বা আহত হয়েছেন বলে জানিয়েছে ইমারাতে ইসলামিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। হতাহতদের অধিকাংশই নারী ও শিশু।
ইমারাতে ইসলামিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আবদুল কাহার বালখি হাফিযাহুল্লাহ মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ২০২২ সালের শুরু থেকে পাকিস্তানি বাহিনীর সন্ত্রাসী হামলায় ১ হাজার ১১৯ জন বেসামরিক নাগরিক হতাহত হয়েছেন। তাদের মধ্যে নারী ও শিশুর সংখ্যা উল্লেখযোগ্য। হতাহতদের মধ্যে পুনর্বাসন ও চিকিৎসাকেন্দ্রে হামলার শিকার হওয়া শত শত মানুষও রয়েছেন।
সবচেয়ে মর্মান্তিক ঘটনা ঘটে কাবুলের এই মাদকাসক্তি নিরাময়কেন্দ্রে। পাকিস্তানি বিমান হামলায় সেখানে ৪০৮ জন নিহত ও ২৬৫ জন আহত হন। নিহতদের অধিকাংশই ছিলেন মাদকাসক্তি থেকে সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফেরার আশায় চিকিৎসাধীন রোগী।
বালখি হাফিযাহুল্লাহ বলেন, ভিত্তিহীন অভিযোগ তোলার পরিবর্তে পাকিস্তানের উচিত নিজ দেশের জনগণের সঙ্গে দায়িত্বশীল আচরণ এবং আফগানদের সঙ্গে কার্যকর কূটনৈতিক সংলাপের মাধ্যমে নিরাপত্তাসংক্রান্ত সমস্যার সমাধান করা।
এদিকে, আফগানিস্তানে জাতিসংঘের সহায়তা মিশন (ইউএনএএমএ) জানিয়েছে, গত বছরের শেষ দিক থেকে আফগানিস্তানে আন্তসীমান্ত সশস্ত্র সহিংসতায় বেসামরিক নাগরিকদের হতাহতের এক হাজার একশর বেশি ঘটনা নথিবদ্ধ করা হয়েছে। এসব ঘটনায় নিহত ও আহত- উভয় শ্রেণির মানুষ রয়েছেন।
আফগানিস্তানে পাকিস্তানি সামরিক বাহিনীর ধারাবাহিক হামলা এবং বেসামরিক মানুষের প্রাণহানির ঘটনা দুই দেশের নিরাপত্তা সংকটকে আরও গভীর করছে। পাকিস্তানের অভ্যন্তরীণ নিরাপত্তা ও রাজনৈতিক অস্থিরতার দায় আফগানিস্তানের ওপর চাপিয়ে বেসামরিক মানুষের উপরে বারবার নির্মম হামলা চালিয়েছে পাকিস্তানি সন্ত্রাসী সামরিক বাহিনী। বিশেষ করে মাদকাসক্তি নিরাময়কেন্দ্রে হামলায় শত শত মানুষের প্রাণহানির ঘটনা বেসামরিক মানুষের নিরাপত্তার প্রশ্নকে আবারও সামনে এনেছে।
তথ্যসূত্র :
1. 1,119 civilians have been killed or wounded in attacks
– https://tinyurl.com/mwzycpvt


