পশ্চিমবঙ্গে ‘জলকে পানি’ ও ‘মা-কে আম্মা’ বলা যাবে না বলে সতর্ক করেছে হিন্দুত্ববাদী মুখ্যমন্ত্রী শুভেন্দু

0
86

‘মা’-কে আর ‘আম্মা’ বলা যাবে না এবং ‘জল খাব’ কখনও ‘পানি খাব’ হবে না- পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপে আয়োজিত এক জনসভায় প্রকাশ্যে এ হুঁশিয়ারি দিয়েছে উগ্র হিন্দুত্ববাদী মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

সে ‘জল’ ও ‘মা’ শব্দ দুটিকে ‘হিন্দুত্ব’ এবং ‘পানি’ ও ‘আম্মা’ শব্দ দুটিকে ‘মুসলিমত্ব’ হিসেবে দাঁড় করিয়ে মূলত মুসলিমদের ব্যবহৃত শব্দকে অবমাননা করেছে।

ভাষা তথা শব্দচয়ন কেন্দ্রিক তার এই মন্তব্যের জেরে সচেতন মহলে ক্ষোভের সৃষ্টি হয়েছে। সমালোচকদের অভিযোগ, এটি নিছক কোনো বক্তব্য নয়, বরং এর আড়ালে ভোটব্যাংকের স্বার্থে ধর্মীয় মেরুকরণ ও মুসলিমদের উসকানি ছড়িয়ে দেওয়ার রাজনীতি লুকিয়ে রয়েছে।

পর্যবেক্ষক ও সচেতন নাগরিকদের একাংশের মতে, বেকারত্ব বা দুর্নীতির মতো আর্থ-সামাজিক সমস্যাগুলো বরাবরই এড়িয়ে চলেছে হিন্দুত্ববাদী বিজেপি সরকার। এর পরিবর্তে কেবল নির্বাচনে ফায়দা লুটতেই ভাষা ও ধর্মকে এক করে ফেলা হচ্ছে।


তথ্যসূত্র:
1. https://tinyurl.com/4x5pmcdu

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধমালির সেগু রাজ্যে জেএনআইএম প্রতিরোধ যোদ্ধাদের অতর্কিত আক্রমণে অন্তত ৪ জান্তা সদস্য নিহত
পরবর্তী নিবন্ধসেক্যুলার রাষ্ট্রের দ্বিচারিতাঃ আল্লাহর রাসূল (ﷺ) এর ইজ্জত-সম্মানের চেয়ে কি রাজনৈতিক নেতাদের ইজ্জতের দাম বেশি?