
ভারত-অধিকৃত জম্মু-কাশ্মীরে ২০১৯ সাল থেকে অদ্যাবধি অন্তত ১৬ হাজার ৩৯৭ জন নারী-শিশু নিখোঁজ হয়েছেন। এর মধ্যে ৪ হাজার ২৭১ জনের এখনও খোঁজ মেলেনি। জম্মু-কাশ্মীরে দখলদার ভারতের স্বরাষ্ট্র দপ্তর সম্প্রতি এই তথ্য প্রদান করেছে।
প্রতিবেদন অনুযায়ী, ২০১৯ সাল থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত ১৪ হাজার ৫৯৩ জন প্রাপ্তবয়স্ক নারী নিখোঁজ হন। তাদের মধ্যে ১১ হাজার ৩৩৮ জনের খোঁজ পাওয়া গেছে। এখনও নিখোঁজ রয়েছেন ৩ হাজার ২৫৫ জন।
অন্যদিকে, ২০১৯ সাল থেকে ২০২৬ সালের আগস্ট পর্যন্ত ১ হাজার ৮০৪ জন কন্যাশিশু ও কিশোরী নিখোঁজ হওয়ার তথ্য পাওয়া গেছে। এর মধ্যে ৭৮৮ জনকে খুঁজে পাওয়া গেছে। এখনও নিখোঁজ রয়েছে ১ হাজার ১৬ জন।
সব মিলিয়ে নিখোঁজ ১৬ হাজার ৩৯৭ জন নারী-শিশুর মধ্যে ১২ হাজার ১২৬ জনের খোঁজ পেয়েছে কর্তৃপক্ষ। অর্থাৎ, মোট ঘটনার ২৬ শতাংশের বেশি এখনও অমীমাংসিত।
২০২৫ সালে নিখোঁজের সংখ্যা ছিল সর্বোচ্চ
সরকারি তথ্য অনুযায়ী, জম্মু-কাশ্মীরে প্রাপ্তবয়স্ক নারী নিখোঁজ হওয়ার ঘটনা কয়েক বছর ধরে বেড়েছে। ২০১৯ সালে ১ হাজার ৩৮৮ জন এবং ২০২০ সালে ১ হাজার ৩৯৮ জন নারী নিখোঁজ হন। ২০২১ সালে এ সংখ্যা বেড়ে দাঁড়ায় ১ হাজার ৮৫৪ জনে।
২০২২ সালে নিখোঁজের সংখ্যা কমে ১ হাজার ৭৬৬ জনে নেমে আসে। তবে ২০২৩ সালে তা আবার বেড়ে ২ হাজার ২৪২ জনে পৌঁছায়।
২০২৫ সালে প্রাপ্তবয়স্ক নারী নিখোঁজের সংখ্যা ছিল সবচেয়ে বেশি। ওই বছর ২ হাজার ৫৯৫ জন নারী নিখোঁজ হন। তাদের মধ্যে ২ হাজার ১০২ জনের খোঁজ পাওয়া গেছে। এখনও নিখোঁজ রয়েছেন ৪৯৩ জন।
কন্যাশিশু ও কিশোরী নিখোঁজের ঘটনাও বেড়েছে
কন্যাশিশু ও কিশোরীদের ক্ষেত্রেও একই ধরনের প্রবণতা দেখা গেছে।
২০১৯ সালে ১৫০ জন অপ্রাপ্তবয়স্ক কন্যা (প্রচলিত বয়সসীমা অনুযায়ী) নিখোঁজ হয়। ২০২০ সালে এ সংখ্যা কমে ১২২ জনে দাঁড়ায়। এরপর ২০২১ সালে ২২১ জন, ২০২২ সালে ২৪৯ জন এবং ২০২৩ সালে ২৬১ জন অপ্রাপ্তবয়স্ক কন্যা নিখোঁজ হয়।
২০২৪ সালে এ সংখ্যা কমে ২২৬ জনে নেমে আসে। তবে ২০২৫ সালে তা বেড়ে ২৮৯ জনে পৌঁছায়। ওই বছর নিখোঁজ হওয়া কন্যাশিশুদের মধ্যে ১৬৬ জনের খোঁজ পাওয়া যায়নি।
সরকারি তথ্য অনুযায়ী, চলতি ২০২৬ সালের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত ২৮৬ জন কন্যাশিশু ও কিশোরী নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। তাদের মধ্যে ১৫৮ জনের এখনও খোঁজ মেলেনি।
ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরে নারী অপহরণ ও বলপূর্বক বিয়ে দিতে বাধ্য করার মতো অপরাধ প্রায়শ সংঘটিত হয়।
ভারতের জাতীয় অপরাধ রেকর্ড ব্যুরোর (এনসিআরবি) ২০২৪ সালের তথ্য অনুযায়ী, জম্মু-কাশ্মীরে নারীকে বিয়েতে বাধ্য করার উদ্দেশ্যে অপহরণ, বলপূর্বক নিয়ে যাওয়া বা প্রলুব্ধ করার ১ হাজার ২০২টি ঘটনা নথিভুক্ত হয়েছে।
তথ্যসূত্র:
1. https://tinyurl.com/nhaazv2j


