মাদকবিরোধী অভিযানের অর্জন আড়াল করে জাতিসংঘের বিভ্রান্তিকর পরিসংখ্যানকে প্রত্যাখ্যান করেছে ইমারাতে ইসলামিয়া

0
1

আফগানিস্তানে মাদকদ্রব্যের চাষ নির্মূলে ইমারাতে ইসলামিয়ার ধারাবাহিক অভিযানে ঐতিহাসিক সাফল্যের পরও দেশটিতে আফিম চাষ ৩৩০ শতাংশ বেড়েছে- জাতিসংঘের এমন পরিসংখ্যানকে অবাস্তব, ভিত্তিহীন ও প্রকৃত পরিস্থিতির সঙ্গে অসংগতিপূর্ণ বলে প্রত্যাখ্যান করেছে ইমারাতে ইসলামিয়ার সরকার। মাঠপর্যায়ে ব্যাপক মাদকবিরোধী অভিযান ও ফসল ধ্বংসের বাস্তবতা উপেক্ষা করেই এ একপাক্ষিক পরিসংখ্যান প্রকাশ করেছে জাতিসংঘ।

জাতিসংঘের মাদক ও অপরাধবিষয়ক দপ্তরের (ইউএনওডিসি) প্রতিবেদনে দাবি করা হয়েছে, আফগানিস্তানে ২০২৫ সালে প্রায় ১০ হাজার হেক্টর জমিতে আফিমের চাষ হলেও ২০২৬ সালে তা বেড়ে ৪৩ হাজার ৩০০ হেক্টরে পৌঁছেছে। অথচ সংস্থাটিরই পূর্ববর্তী পরিসংখ্যান অনুযায়ী, ইমারাতে ইসলামিয়ার নিষেধাজ্ঞা ও অভিযানের পর ২০২২ সালে প্রায় ২ লাখ ৩২ হাজার হেক্টর জমিতে থাকা পপি চাষ ২০২৫ সালে ১০ হাজার হেক্টরের কাছাকাছি নেমে আসে- যা ৯৫ শতাংশেরও বেশি হ্রাসের প্রমাণ।

ইমারাতে ইসলামিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মুফতি আবদুল মতিন কানি হাফিযাহুল্লাহ বলেছেন, জাতিসংঘের প্রতিবেদন আফগানিস্তানের প্রকৃত পরিস্থিতি তুলে ধরেনি। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, চলতি বছর মাদকবিরোধী অধিদপ্তর ২৬ হাজার হেক্টরেরও বেশি জমি মাদকচাষমুক্ত করেছে। অন্যদিকে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের ২৭ অক্টোবরের বিবৃতিতে জানানো হয়, ২০২৬ সালে ২৫ হাজার ১১৬টি অভিযান পরিচালনা করে পপি ও গাঁজার চাষ করা ২৬ হাজার ৫০০ হেক্টর জমির ফসল ধ্বংস করা হয়েছে।

এত ব্যাপক অভিযান ও ফসল ধ্বংসের পরও কীভাবে জাতিসংঘের হিসাবে চাষের জমি কয়েক গুণ বেড়ে গেল- এ প্রশ্নের কোনো সুস্পষ্ট ব্যাখ্যা প্রতিবেদনে পাওয়া যায় না। উপগ্রহচিত্রের ভিত্তিতে তৈরি এমন পরিসংখ্যানে মাঠপর্যায়ের অভিযান ও ধ্বংস করা ফসলের তথ্য যথাযথভাবে বিবেচনা করা হয়েছে কি না, তা নিয়েও গুরুতর প্রশ্ন রয়েছে। ফলে সরকারি তথ্যের সঙ্গে সমন্বয়হীন এই হিসাবকে নির্ভরযোগ্য বাস্তব চিত্র হিসেবে উপস্থাপন করা কতটা যুক্তিসংগত, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

আরও উদ্বেগের বিষয়, জাতিসংঘের প্রতিবেদনে এক বছরের কথিত চাষ বৃদ্ধিকে গুরুত্ব দিয়ে তুলে ধরা হলেও নিষেধাজ্ঞার পর আফিম চাষ ৯৫ শতাংশের বেশি কমিয়ে আনার ঐতিহাসিক অর্জনটি যথাযথ গুরুত্ব পায়নি। ইতিবাচক পরিবর্তন আড়াল করে কেবল নেতিবাচক পরিসংখ্যান সামনে আনার এ ধরনের উপস্থাপন আন্তর্জাতিক সংস্থাটির নিরপেক্ষতা ও তথ্য প্রকাশের ভারসাম্য নিয়ে প্রশ্ন তৈরি করেছে।

ইমারাতে ইসলামিয়ার সরকার জাতিসংঘের এ প্রতিবেদন প্রত্যাখ্যান করে মাদকবিরোধী অভিযান অব্যাহত রাখার কথা জানিয়েছে। দেশটিতে মাদকচাষ নির্মূল, অবৈধ ফসল ধ্বংস এবং মাদক উৎপাদন বন্ধে পরিচালিত ধারাবাহিক অভিযান আফগানিস্তানকে মাদকমুক্ত ও স্বনির্ভর রাষ্ট্র হিসেবে গড়ে তোলার প্রচেষ্টায় গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে।


তথ্যসূত্র :
1. Islamic Emirate Rejects UNODC Report on Poppy Cultivation in Afghanistan
– https://tinyurl.com/5n8arw7p

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধপাকিস্তানে শত্রু সেনা ঘাঁটি ও সরবরাহ কনভয়ে আইএমপি প্রতিরোধ যোদ্ধাদের সফল অভিযান
পরবর্তী নিবন্ধশাবাব প্রতিরোধ যোদ্ধাদের হাতে বন্দী হওয়া মোগাদিশু সৈন্যদের বিমান হামলার মাধ্যমে হত্যা করেছে তুরস্ক