শাবাব প্রতিরোধ যোদ্ধাদের হাতে বন্দী হওয়া মোগাদিশু সৈন্যদের বিমান হামলার মাধ্যমে হত্যা করেছে তুরস্ক

0
2

পূর্ব আফ্রিকা ভিত্তিক প্রতিরোধ বাহিনী হারাকাতুশ শাবাব আল-মুজাহিদিনে সামরিক কমান্ড এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে যে, তুরস্কের বিমানগুলো গত ২৭ অক্টোবর রাতে এমন একটি স্থানে হামলা চালিয়েছে, যেখানে মোগাদিশু বাহিনীর বেশ কিছু সৈন্যকে বন্দী করে রাখা হয়েছিল। এই সৈন্যদেরকে লোয়ার শাবেলি রাজ্যের বালদোগলী এয়ারবেসের উপকন্ঠে লড়াইয়ের সময় বন্দী করা হয়েছিল।

বিবৃতিতে বলা হয়েছে, লিগো শহরের উপকণ্ঠে অবস্থিত ওই স্থানে ১৫ জন আহত মোগাদিশু সেনা সদস্যকে বন্দী অবস্থায় রাখা হয়েছিল। তাদের আনুষ্ঠানিক চিকিৎসা কেন্দ্রে স্থানান্তরের অপেক্ষায় সেখানে মুজাহিদরা তাদের প্রাথমিক চিকিৎসা প্রদান করছিল।

প্রতিরোধ বাহিনীর সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, আঙ্কারা সরকারের যুদ্ধবিমান দ্বারা পরিচালিত এই তীব্র বিমান হামলায় অন্তত ১৫ জন বন্দী নিহত হয়েছে, যারা সবাই তুরস্কের প্রশিক্ষিত ‘গোরগোর’ (ঈগল) বাহিনীর সদস্য ছিল।

বিবৃতিতে আরও বলা হয়েছে, তুর্কি বিমানগুলো আহত বন্দী সেনাদের ওপর তিনটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এতে ১২ সেনা সদস্য ঘটনাস্থলেই মারা যায়। বাকি তিনজন, যারা অত্যন্ত গুরুতর আহত হয়েছিল। তাদের জীবিত অবস্থায় সেখান থেকে সরিয়ে নেওয়া হলেও, পরে বিমান হামলায় পাওয়া আঘাতের কারণেই তারা মৃত্যুবরণ করে। সংবাদ বিজ্ঞপ্তিতে বন্দী অবস্থায় থাকা কয়েকজন সেনার মৃতদেহের ছবিও যুক্ত করা হয়েছে, যারা তুর্কি বিমান হামলায় নিহত হয়েছিল। কিছু ছবিতে তাদের দেহাবশেষের ভয়াবহ বিকৃতি এবং তাদের পরিহিত সামরিক পোশাক রক্তে সম্পূর্ণ ভিজে থাকতে দেখা যায়।

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধমাদকবিরোধী অভিযানের অর্জন আড়াল করে জাতিসংঘের বিভ্রান্তিকর পরিসংখ্যানকে প্রত্যাখ্যান করেছে ইমারাতে ইসলামিয়া
পরবর্তী নিবন্ধসোমালিয়ার বালদোগলী এয়ারবেসের উপকন্ঠে মোগাদিশু বাহিনীর বিরুদ্ধে আশ শাবাব প্রতিরোধ যোদ্ধাদের সফল অভিযান; শত্রু বাহিনীর অন্তত ৩৩ কমান্ডার নিহত