
আফগানিস্তানকে আমদানিনির্ভর অর্থনীতি থেকে রপ্তানিমুখী অর্থনীতিতে রূপান্তরের কৌশলগত লক্ষ্য নির্ধারণ করেছে ইমারাতে ইসলামিয়া। অভ্যন্তরীণ চাহিদা দেশীয় উৎপাদনের মাধ্যমে পূরণ করে উদ্বৃত্ত পণ্য রপ্তানি বৃদ্ধির পরিকল্পনার কথা জানিয়েছেন অর্থনৈতিক বিষয়ক উপপ্রধানমন্ত্রী মোল্লা আব্দুল গনি বারাদার আখুন্দ হাফিযাহুল্লাহ।
কান্দাহারে শোরান্দা সিমেন্ট কারখানার প্রথম পর্যায়ের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, অর্থনৈতিক বাস্তবতার ভিত্তিতে একটি শক্তিশালী উৎপাদনব্যবস্থা গড়ে তোলাই ইমারাতে ইসলামিয়ার কৌশলগত লক্ষ্য। এ লক্ষ্যে উৎপাদনপ্রক্রিয়ার বিভিন্ন পর্যায়ে মূল্য সংযোজনের সুযোগ বাড়ানো এবং বড় জাতীয় প্রকল্প বাস্তবায়নের পথ সুগম করা হবে।
কারখানাটির প্রথম পর্যায়ে দৈনিক ১ হাজার ৫০০ টন সিমেন্ট উৎপাদনের সক্ষমতা রয়েছে। তিনটি পর্যায়ের কাজ সম্পন্ন হলে এর মোট উৎপাদনক্ষমতা দৈনিক ৫ হাজার টনে উন্নীত হবে।
প্রকল্পটি প্রত্যক্ষ ও পরোক্ষভাবে হাজারো মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করছে। কারখানাটির পূর্ণাঙ্গ কার্যক্রম চালু হলে দেশের সিমেন্ট উৎপাদন খাত আরও সম্প্রসারিত হবে এবং অভ্যন্তরীণ চাহিদা পূরণে স্থানীয় শিল্পের সক্ষমতা বাড়বে।
ইমারাতে ইসলামিয়ার উৎপাদনমুখী অর্থনীতি গড়ে তোলার এই উদ্যোগ দেশের শিল্পায়ন, কর্মসংস্থান ও অর্থনৈতিক স্বনির্ভরতা অর্জনের পথে নতুন সম্ভাবনা তৈরি করছে।
তথ্যসূত্র :
1. Mullah Abdul Ghani Baradar Akhund, Deputy Prime Minister for Economic
– https://tinyurl.com/mhzmjnxy


