
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জগন্নাথ হলে ৩০ ফুট উচ্চতার স্থায়ী একটি সরস্বতী মূর্তি নির্মাণের উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ! এ লক্ষ্যে হলের রবীন্দ্রভবন প্রাঙ্গণে মূর্তিটির আনুষ্ঠানিক ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
রোববার (৮ নভেম্বর) রাত সাড়ে আটটার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম মূর্তির ভিত্তিপ্রস্তর উদ্বোধন করে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতায় এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে।
মূর্তির ভিত্তিপ্রস্তর উদ্বোধনের সময় উপস্থিত ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম, জগন্নাথ হলের প্রাধ্যক্ষ দেবাশীষ পাল, হিন্দুত্ববাদী সংগঠন অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্যরা, ভারতের গোয়েন্দা সংস্থা ‘র’-এর এজেন্ট খ্যাত সন্তোষ শর্মা, পূজা উদযাপন পরিষদের নেতারা, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় ও সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপনসহ হল সংসদের নেতারা।
মূর্তির ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে জগন্নাথ হলের প্রাধ্যক্ষ ড. দেবাশীষ পাল গণমাধ্যমকে জানায়, আমেরিকায় ১৯ ফুট উচ্চতার সরস্বতী মূর্তি রয়েছে। আমাদের এই মূর্তির কাজ শেষ হলে এটিই হবে বিশ্বের সবচেয়ে বড় সরস্বতী মূর্তি। এজন্য আমরা গিনেস বুক কর্তৃপক্ষকে জগন্নাথ হলের সরস্বতী পূজা দেখার আমন্ত্রণ জানিয়েছি।
তথ্যসূত্র:
১। ঢাবিতে বিশ্বের সবচেয়ে বড় সরস্বতী প্রতিমার ভিত্তিপ্রস্তর স্থাপন
– https://tinyurl.com/ynd7cua5


