
গাজায় সন্ত্রাসী ইসরায়েলের আগ্রাসন নিয়ে সংবাদ প্রচারে বিবিসি ধারাবাহিকভাবে ইসরায়েলের পক্ষ নিচ্ছে বলে এক অনুসন্ধানে উঠে এসেছে। সংবাদ বিশ্লেষণবিষয়ক প্ল্যাটফর্ম নিউজকর্ডের প্রতিবেদনে বলা হয়েছে, ফিলিস্তিনিদের তুলনায় সন্ত্রাসী ইসরায়েলের অবস্থান ছয় গুণেরও বেশি বার তুলে ধরেছে বিবিসির উপস্থাপকেরা।
‘বিবিসি: উড স্যে ফাইলস’ শীর্ষক অনুসন্ধানে ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ২০২৬ সালের ৪ নভেম্বর পর্যন্ত বিবিসিতে প্রচারিত ৫১ হাজার ৩০৩টি নিউজ অনুষ্ঠান এবং ১ হাজার ৬১৮টি সংবাদ প্রতিবেদন বিশ্লেষণ করা হয়।
অনুসন্ধানে দেখা যায়, গাজায় সন্ত্রাসী ইসরায়েলের কর্মকাণ্ডের সমালোচকদের সাক্ষাৎকার নেওয়ার সময় বিবিসির উপস্থাপকেরা ২৫২ বার ইসরায়েলের পক্ষে যুক্তি তুলে ধরেছে। বিপরীতে, ইসরায়েলের পক্ষের ব্যক্তিদের সাক্ষাৎকারে ফিলিস্তিনিদের বক্তব্য তুলে ধরা হয়েছে মাত্র ১৫ বার।
প্রতিবেদন অনুযায়ী, দখলদার ইসরায়েলের সমালোচকদের সাক্ষাৎকারের ৯ দশমিক ৮ শতাংশ ক্ষেত্রে উপস্থাপকেরা ইসরায়েলের যুক্তি তুলে ধরেছে। অন্যদিকে, ইসরায়েলের সমর্থকদের সাক্ষাৎকারে ফিলিস্তিনিদের যুক্তি তুলে ধরার হার মাত্র ১ দশমিক ৫ শতাংশ।
নিউজকর্ডের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা নিমা আকরাম বলেন, বিবিসি শুধু ইসরায়েলের বক্তব্য প্রচার করছে তাই নয়, বরং অনেক ক্ষেত্রে ইসরায়েলের হয়ে নিজেরাই যুক্তি তুলে ধরছে।
দখলদার ইসরায়েলের কোনো দাবির বিপরীতে ফিলিস্তিনি বা জাতিসংঘের বক্তব্য যুক্ত করা হয়েছে মাত্র ২৫ শতাংশ ক্ষেত্রে। বিপরীতে, ইসরায়েলের সমালোচনার পর দেশটির পাল্টা বক্তব্য যুক্ত করা হয়েছে ৪৯ শতাংশ ক্ষেত্রে।
অনুসন্ধানে আরও বলা হয়, ইসরায়েলের শীর্ষ নেতাদের বিতর্কিত বক্তব্য যথাযথভাবে তুলে ধরতে ব্যর্থ হয়েছে বিবিসি। সন্ত্রাসী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, সন্ত্রাসী প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বক্তব্য বিশ্লেষণ করে দেখা যায়, ২৫২টি সাক্ষাৎকারের মধ্যে মাত্র একটিতে বিবিসির উপস্থাপক সরাসরি এসব বক্তব্যের একটি উল্লেখ করেছে।
আকরাম বলেন, নিরপেক্ষতার কথা বললে ইসরায়েল ও ফিলিস্তিন—উভয় পক্ষের ক্ষেত্রে একই মানদণ্ড অনুসরণ করতে হবে। ইসরায়েলের সমর্থকদের কাছে যেমন ফিলিস্তিনিদের বক্তব্য তুলে ধরা প্রয়োজন, তেমনি ইসরায়েলের বক্তব্য প্রচারের সময় দেশটির নেতাদের নিজস্ব মন্তব্যও যাচাই করা উচিত।
এদিকে, গাজা নিয়ে সংবাদ পরিবেশনে পক্ষপাতের অভিযোগে বিবিসি দীর্ঘদিন ধরেই সমালোচনার মুখে রয়েছে। ২০২৪ সালে সাংবাদিক ও লেখক ওয়েন জোন্সের এক অনুসন্ধানী প্রতিবেদনে বিবিসির ১৩ জন বর্তমান ও সাবেক কর্মীর অভিযোগ তুলে ধরা হয়। এতে মধ্যপ্রাচ্যবিষয়ক সম্পাদক রাফি বার্গের বিরুদ্ধে ইসরায়েলের দায় আড়াল করার অভিযোগও ছিল। কিন্তু বার্গ ও বিবিসি এসব অভিযোগ অস্বীকার করেছে!
তথ্যসূত্র :
1. BBC ‘doing Israel’s bidding’ in Gaza coverage, investigation finds
– https://tinyurl.com/5andd9be


