মালির ৪ রাজ্যে জান্তা ও রুশ বাহিনীর বিরুদ্ধে জেএনআইএম প্রতিরোধ যোদ্ধাদের অতর্কিত অভিযান

0
0

মালির ৪টি ভিন্ন অঞ্চলে দেশটির জান্তা, রুশ বাহিনী ও জান্তাপন্থী মিলিশিয়াদের উপর একাধিক আইইডি ও অতর্কিত আক্রমণ চালিয়েছেন জেএনআইএম সংশ্লিষ্ট প্রতিরোধ যোদ্ধারা।

আঞ্চলিক সংবাদ মাধ্যম আয-যাল্লাকার রিপোর্ট অনুযায়ী, জেএনআইএম প্রতিরোধ যোদ্ধারা উত্তর মালির কিদাল, মধ্য মালির সেগু ও মোপ্তি এবং দক্ষিণ মালির কায়েস রাজ্যে ৫টি পৃথক সফল অভিযান চালিয়েছেন। প্রতিরোধ যোদ্ধাদের এসকল অভিযানের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে জান্তা বাহিনী, রুশ বাহিনী ও জান্তাপন্থী মিলিশিয়া গোষ্ঠীর সদস্যরা।

প্রথম অভিযানটি চালানো হয় গত ৬ নভেম্বর সন্ধ্যায়, যা সেগু রাজ্যের বিলা শহরে জান্তার একটি সামরিক ঘাঁটি লক্ষ্য করে চালানো হয়েছে। সংক্ষিপ্ত লড়াই শেষে প্রতিরোধ যোদ্ধারা ঘাঁটির সম্পূর্ণ নিয়ন্ত্রণ নেন।

পরের দিন ৭ নভেম্বর সকালে, মোপ্তি রাজ্যের কাকা শহরের উপকণ্ঠে জান্তার একটি পদাতিক দলকে টার্গেট করে আক্রমণ চালান প্রতিরোধ যোদ্ধারা। এতে জান্তা বাহিনীতে ক্ষয়ক্ষতির ঘটনা ঘটে।

এই ধারাবাহিকতায় গত ৯ নভেম্বর সন্ধ্যায়, সেগু রাজ্যের নিয়োনো শহরের উপকণ্ঠে কোলোদোগো এলাকার কাছে একটি অভিযান চালান প্রতিরোধ যোদ্ধারা। জান্তাপন্থী মিলিশিয়াদের একটি টহলের উপর অতর্কিত আক্রমণের মাধ্যমে অভিযানটি চালানো হয়।

এরপর গত ১০ নভেম্বর রাতে, কায়েস রাজ্যের জিমা ও তোরোদো শহরের সংযোগকারী সড়কে জান্তার একটি গাড়িকে আইইডি দিয়ে লক্ষ্যবস্তুতে পরিণত করেন প্রতিরোধ যোদ্ধারা।

প্রতিরোধ যোদ্ধারক সবশেষ অভিযানটি গত ১১ নভেম্বর সকালে, উত্তর মালির কিদাল রাজ্যে পরিচালনা করেন। অভিযানটি আনফিফ ও কিদাল শহরের মাঝামাঝি তেহজানত এলাকায় জান্তা ও রুশ বাহিনীর একটি কনভয় লক্ষ্য করে চালানো হয়েছে। ফলশ্রুতিতে একটি সাঁজোয়া আইইডি বিস্ফোরণের লক্ষ্যবস্তুতে পরিণত হয়।

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধফিলিস্তিনিদের বক্তব্য উপেক্ষা করে সন্ত্রাসী ইসরায়েলের পক্ষ নিচ্ছে বিবিসি, অনুসন্ধানে প্রমাণিত
পরবর্তী নিবন্ধপাকিস্তানে পুলিশ পোস্টে আইএমপি প্রতিরোধ যোদ্ধাদের সফল অভিযান: নিহত ১, আটক ৩ পুলিশ সদস্য