
দক্ষিণ সোমালিয়ার লোয়ার শাবেলি রাজ্য থেকে সেনা প্রত্যাহার করছে উগান্ডান বাহিনী। সম্প্রতি এই অঞ্চল থেকে উগান্ডার একটি সেনা প্রত্যাহার কনভয় ২০০ কিলোমিটার পথ পাড়ি দিতে সময় নিয়েছে ১০ দিন, যেখানে কনভয়টি ৭ বাইরেরও বশি আশ-শাবাব মুজাহিদদের ভারী আক্রমণের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে।
দক্ষিণ সোমালিয়ার মারিন গুবা এলাকা থেকে আঞ্চলিক রাজধানী বারাওয়ের দূরত্ব ২০০ কিলোমিটারের রাস্তা, যা পাড়ি দিতে উগান্ডার একটি সামরিক কনভয়ের সময় লেগেছে ১০ দিন। পথে ৭ বারেরও বেশি প্রতিরোধ বাহিনী হারাকাতুশ শাবাব আল-মুজাহিদিনের আক্রমণের শিকার হয়েছে কনভয়টি। একের পর এক শাবাব মুজাহিদদের আইইডি বিস্ফোরণ ধ্বংস হয়েছে ১২টি সামরিক যানবাহন, এর সাথে সঙ্গী হয়েছে ভারী ক্ষয়ক্ষতি। শেষ পর্যন্ত গত ১০ নভেম্বর বিকেলে উগান্ডার বিশাল কনভয়টি বিধ্বস্ত অবস্থায় লোয়ার শাবেলি রাজ্যের রাজধানী বারাওয়েতে পৌঁছেছে।
প্রায় ৭০টি সামরিক গাড়ি, কার্গো ট্রাক ও সাঁজোয়া যান নিয়ে গঠিত উগান্ডার এই কনভয়টিকে মোগাদিশু বাহিনী পাহারা দিয়ে নিয়ে আসে। দক্ষিণ সোমালিয়ার সামরিক ঘাঁটিগুলো থেকে হাজার হাজার উগান্ডান সেনার প্রত্যাহার নিরাপদ করতে এই কনভয়টি পাঠানো হয়েছিল।
নিরাপত্তা সূত্রগুলো জানিয়েছে, যাত্রাপথে কনভয়টি ৭ বারের বেশি আশ-শাবাব মুজাহিদদের আক্রমণের শিকার হয়েছে। রাস্তার পাশে পেতে রাখা আইইডি বিস্ফোরণে কনভয়টি বড় ধরনের ক্ষতির শিকার হয়েছে।
সবচেয়ে ভারী আক্রমণটি হয় গত ৯ নভেম্বর বুলোমারের বাইরে মারিন গুবা এলাকায়। সেখানে উগান্ডান সেনাদের কনভয় লক্ষ্য করে একের পর এক বিস্ফোরণ ঘটানো হয়। এতে দুটি সামরিক গাড়ি ও একটি ট্রাক ধ্বংস হয়। স্থানীয় সূত্রের প্রাথমিক তথ্য অনুযায়ী, শাবাব মুজাহিদদের এই আক্রমণে ১১ উগান্ডান সেনা নিহত হয়েছে এবং আরও অন্তত ১৮ সেনা আহত হয়েছে।
এরপর বারাওয়ের বাইরে রোবোও এলাকায় উগান্ডান সেনাদের আরেকটি কনভয়ে বিস্ফোরণ ঘটে। প্রাথমিক খবরে বলা হয়েছে, বিস্ফোরণে একটি সামরিক গাড়ি ধ্বংস হয়ে গেছে এবং গাড়িতে থাকা সকল উগান্ডান সৈন্য নিহত হয়েছে। তবে নিহতের সঠিক সংখ্যা জানা যায়নি।
উগান্ডা এই প্রত্যাহার অভিযানে সেনা ও গাড়ির ক্ষতির কথা স্বীকার করেছে, যদিও ক্ষতির পুরো চিত্র পরিষ্কার করা হয় নি। তবে আশ-শাবাব পৃথক বিবৃতিতে নিশ্চিত করেছে যে, প্রতিরোধ যোদ্ধাদের ৪টি অভিযানে উগান্ডার এই কনভয়টির সাথে যুক্ত অন্তত ৫৮ সৈন্য হতাহতের শিকার হয়েছে। সেই সাথে ১২টিরও বেশি সামরিক যানবাহন ধ্বংস এবং বিপুল পরিমাণ বস্তুগত ক্ষতি হয়েছে।
আশ-শাবাব মুজাহিদরা উগান্ডান বাহিনীর বিরুদ্ধে এমন এক সময় এই আক্রমণগুলো পরিচালনা করছেন, যখন ২২ নভেম্বরের মধ্যে লোয়ার শাবেলি থেকে ১,৯০০ এরও বেশি উগান্ডান সেনা প্রত্যাহার করার কথা রয়েছে।


