রাতে গ্রেপ্তার, সকালেই জামিন পেল মৌলভীবাজারের কার্যক্রম নিষিদ্ধ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক

0
0

মৌলভীবাজারের বড়লেখা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও কার্যক্রম নিষিদ্ধ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সুন্দরকে গ্রেপ্তারের কয়েক ঘণ্টার মধ্যেই জামিন দিয়েছে আদালত।

বুধবার (১১ নভেম্বর) রাতে উপজেলার পাখিয়ালায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে তাকে বড়লেখা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে আদালত তার জামিন মঞ্জুর করে।

রফিকুল ইসলাম সুন্দরের জামিনের বিষয়টি নিশ্চিত করেছে আদালতের বেঞ্চ সহকারী রিপন আহমদ।

জানা গেছে, রফিকুল ইসলাম সুন্দর ২০২৪ সালের ৮ সেপ্টেম্বর ছাত্র সমন্বয়ক আবু হাসানের দায়ের করা একটি মামলার আসামি। এ ছাড়া সম্প্রতি দায়ের হওয়া একটি মারামারির মামলাতেও তার নাম রয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার রাতে অভিযান চালিয়ে পাখিয়ালায় তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে বৃহস্পতিবার সকালে আদালতে পাঠানো হলে বিচারক তার জামিন মঞ্জুর করে।

বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান খান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানায়, সাবেক উপজেলা চেয়ারম্যান ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম সুন্দরকে গ্রেপ্তারের পর বৃহস্পতিবার আদালতে পাঠানো হয়েছে।


তথ্যসূত্রঃ

https://tinyurl.com/4j5swd44

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধসম্পদের কেন্দ্রীভবন: বিশ্বব্যবস্থার জুলুম ও ইসলামের সমাধান
পরবর্তী নিবন্ধবুলডোজারকে উত্তর প্রদেশের ‘ব্র্যান্ড’ বললো হিন্দুত্ববাদী মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ