বুরকিনা ফাসোর ৬ রাজ্যে জেএনআইএম প্রতিরোধ যোদ্ধাদের ৯ অভিযান: লক্ষ্যবস্তু জান্তা, মিলিশিয়া বাহিনী ও খারেজি গোষ্ঠী আইএস

0
5

পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসোর ওয়াহিগুইয়া থেকে গাওয়া পর্যন্ত ৬ রাজ্যে জান্তা ও মিলিশিয়া গোষ্ঠীর সামরিক অবস্থানগুলো লক্ষ্য করে ৯টি পৃথক সফল অভিযান চালিয়েছেন প্রতিরোধ বাহিনী জেএনআইএম যোদ্ধারা। এসময় প্রতিরোধ যোদ্ধাদের আক্রমণে উদালানে খারেজি গোষ্ঠী আইএসের ২ সদস্যও নিহত হয়েছে।

বুরকিনা ফাসোর বিভিন্ন অঞ্চলে গত সপ্তাহে প্রায় এক ডজন সামরিক অপারেশন চালিয়েছেন আল-কায়েদা সংশ্লিষ্ট প্রতিরোধ বাহিনী জামা’আত নুসরাতুল ইসলাম ওয়াল মুসলিমিন (জেএনআইএম) যোদ্ধারা। এসকল অভিযানে জান্তা ও মিলিশিয়া বাহিনীর একাধিক সামরিক অবস্থানের নিয়ন্ত্রণ নিয়েছেন জেএনআইএম যোদ্ধারা। সর্বশেষ গত ১৩ নভেম্বর শুক্রবার, গত সপ্তাহের অপ্রকাশিত অভিযানগুলোর একটি রিপোর্ট প্রকাশ করেছে আয-যাল্লাকা মিডিয়া। নতুন প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, প্রতিরোধ যোদ্ধারা গত ৭ নভেম্বর শনিবার থেকে ১২ নভেম্বর বৃহস্পতিবারের মধ্যে অন্তত আরও ৯টি পৃথক অভিযান পরিচালনা করেছেন। এসকল অভিযানের মাধ্যমে বুরকিনান জান্তা ও তাদের সহযোগী মিলিশিয়া গোষ্ঠীর অবস্থানগুলোকে সফল টার্গেটে পরিণত করা হয়েছে। একই সাথে খারেজি গোষ্ঠী আইএস সদস্যরাও মুজাহিদদের হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে।

প্রতিরোধ যোদ্ধাদের এই অভিযানগুলোর কয়েকটিতেই ২ আইএস সদস্য এবং ৫ জান্তা ও মিলিশিয়া সদস্য নিহত হয়েছে। প্রতিরোধ যোদ্ধাদের অন্য অভিযানগুলোতেও অনির্দিষ্ট সংখ্যক শত্রু সেনা সদস্য হতাহতের শিকার হয়েছে। আর এসকল অভিযানের সময় প্রতিরোধ যোদ্ধারা বহু সামরিক সরঞ্জাম গনিমত হিসাবে অর্জন করেছেন, যার মধ্যে রয়েছে একাধিক ক্লাশিনকোভ, পিকেএম অস্ত্র, মেশিনগান, মোটরসাইকেল ও অন্যান্য সরঞ্জাম।

সূত্রমতে, জেএনআইএম মুজাহিদরা এই অভিযানগুলো বুরকিনা ফাসোর দেদুগু রাজ্যের গিদুমে ও বারদুত এলাকায়, কায়া রাজ্যের নিয়াগুদু ও সারগো এলাকায়, গাওয়া রাজ্যের দালান ও বুকারনা এলাকায়, লোরুম রাজ্যের সোলের এলাকায়, উয়াহিগুয়া রাজ্যের তুগুই এলাকায় এবং উদালান রাজ্যের তোকায় এলাকায় পরিচালনা করেছেন।

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধআসামের লাখিমপুরে ১৩২ বাঙালি মুসলিম পরিবারের ঘরবাড়ি উচ্ছেদ, অক্ষত হিন্দু প্রতিবেশীদের বাড়ি