আসামের লাখিমপুরে ১৩২ বাঙালি মুসলিম পরিবারের ঘরবাড়ি উচ্ছেদ, অক্ষত হিন্দু প্রতিবেশীদের বাড়ি

0
4

ভারতে আসামের লাখিমপুর জেলায় অবৈধ দখল অপসারণের অজুহাত দেখিয়ে আরও ১৩২টি বাঙালি মুসলিম পরিবারের ঘরবাড়ি উচ্ছেদ করেছে উগ্র হিন্দুত্ববাদী প্রশাসন। গত ১৩ নভেম্বর শুক্রবার বগিনাদী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মুসলিম পরিবারগুলোর বাড়িঘর গুঁড়িয়ে দেওয়া হলেও একই এলাকার হিন্দু প্রতিবেশীদের বাড়িঘর অক্ষত রাখা হয়েছে।

প্রশাসনের দাবি, রাজস্ব বিভাগের আওতাধীন প্রায় ৯.৯ একর গোচারণভূমিতে এসব পরিবারের বাড়িঘর নির্মিত হয়েছিল। জমিটি ৬২২.৪ একর আয়তনের একটি বৃহত্তর সরকারি ভূমির অংশ।

অপরদিকে আসাম রাইজর দলের নেতা আজিজুর রহমান সংবাদমাধ্যমকে জানান, ১৯৮৩ সালের সহিংসতায় বাস্তুচ্যুত হওয়ার পর তৎকালীন আসাম সরকার বাঙালি মুসলিম পরিবারগুলোকে ওই জমিতে বসতি স্থাপনের সুযোগ দিয়েছিল। পরবর্তী সময়ে বাসিন্দারা সেখানে রাস্তাঘাট ও বিদ্যালয় নির্মাণ করেন। পাশাপাশি তাদের বাড়িতে বিদ্যুৎ সংযোগও দেওয়া হয়।

আজিজুর রহমানের ভাষ্য, এসব সুযোগ-সুবিধা পাওয়ায় বাসিন্দাদের মধ্যে ওই জমিতে বসবাসের ব্যাপারে আস্থা তৈরি হয়েছিল। তবে এবারের উচ্ছেদ অভিযানে মুসলিম পরিবারগুলোর বাড়িঘর ভেঙে দেওয়া হলেও গোচারণভূমির প্রায় ৫৯৫ একর এলাকায় বসবাসরত হিন্দু পরিবারগুলোর বাড়িঘরে কোনো অভিযান চালানো হয়নি।

তিনি এ ঘটনাকে সংবিধানের ১৪ অনুচ্ছেদের সুস্পষ্ট লঙ্ঘন বলে উল্লেখ করেন। ভারতের সংবিধানের এই অনুচ্ছেদে আইনের দৃষ্টিতে সমতার নিশ্চয়তা দেওয়া হয়েছে।

ক্ষতিগ্রস্ত বাসিন্দা মোহাম্মদ তুশান আলী (৫০) জানান, উচ্ছেদ অভিযানে তার পরিবারের দুটি বাড়ি ভেঙে দেওয়া হয়েছে। অথচ তাদের হিন্দু প্রতিবেশীদের বাড়িঘর অক্ষত রয়েছে। বারপেটা থেকে বাস্তুচ্যুত হওয়ার পর ১৯৮৫ সাল থেকে তার পরিবার ওই এলাকায় বসবাস করে আসছেন।

তিনি বলেন, “মুসলিমদের বাড়িঘর লক্ষ্যবস্তু করা হয়েছে। এখন আমরা নদীর তীরে আশ্রয় নিয়েছি। পুলিশ আমাদের সেখান থেকেও তাড়িয়ে দেওয়ার চেষ্টা করছে।”

এক মাসে ১ হাজার ৯০০-এর বেশি মুসলিম পরিবার উচ্ছেদ

লাখিমপুরের এই উচ্ছেদ অভিযান আসামজুড়ে চলমান বৃহত্তর উচ্ছেদ কার্যক্রমের অংশ। প্রতিবেদন অনুযায়ী, গত এক মাসে রাজ্যজুড়ে ১ হাজার ৯০০টির বেশি মুসলিম পরিবারকে উচ্ছেদ করেছে উগ্র হিন্দুত্ববাদী সরকার।

এর আগে গত ১ নভেম্বর ধুবড়ি জেলার আলমগঞ্জ পার্ট-৯ গ্রামে ৬৫০ বিঘা সরকারি জমিতে বসবাসরত ৬৪০টির বেশি বাঙালি মুসলিম পরিবারের বাড়িঘর উচ্ছেদ করা হয়।

এ ছাড়া গত ১৮ অক্টোবর দুই দিনব্যাপী অভিযানে নগাঁও, হোজাই ও গোলাঘাট জেলার বিভিন্ন এলাকা থেকে ১১০০টির বেশি মুসলিম পরিবারকে উচ্ছেদ করা হয়।

আসামের রাজস্ব ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ এবং জেলা প্রশাসনগুলোর তথ্যের ভিত্তিতে দেখা গেছে, আসামে বিজেপি সরকারের এক দশকের শাসনামলে কথিত সরকারি জমি থেকে প্রায় ১৯ হাজার পরিবারকে উচ্ছেদ করা হয়েছে। এসব পরিবারের অধিকাংশই স্থানীয় আদি মুসলমান।


তথ্যসূত্র:
1. Assam: Homes of 132 Bengali Muslim Families Demolished in Lakhimpur, Hindu Neighbours Spared: Report
– https://tinyurl.com/2yhdn2n3

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধহিন্দুত্ববাদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরকে ঘিরে ভারতের বেঙ্গালুরুর কিছু এলাকায় মাংস বিক্রি বন্ধের নির্দেশ
পরবর্তী নিবন্ধবুরকিনা ফাসোর ৬ রাজ্যে জেএনআইএম প্রতিরোধ যোদ্ধাদের ৯ অভিযান: লক্ষ্যবস্তু জান্তা, মিলিশিয়া বাহিনী ও খারেজি গোষ্ঠী আইএস