গোপালগঞ্জে লগি-বৈঠা নিয়ে গণহত্যাকারী আওয়ামী লীগের সন্ত্রাসীদের দিনভর তাণ্ডব, পুলিশ বক্স ও সাঁজোয়া যান ভাঙচুর

0
8

গোপালগঞ্জ জেলা শহরে দিনভর তাণ্ডব চালিয়েছে গণহত্যাকারী আওয়ামী সন্ত্রাসীরা। এসময় লগি–বৈঠা, রাম দা, চায়নিজ কুড়ালসহ বিভিন্ন দেশি অস্ত্র নিয়ে গোপালগঞ্জের বিভিন্ন অংশে তাদের মিছিল ও বিক্ষোভ করতে দেখা যায়। এসব মিছিল চলাকালে পুলিশের একটি সাঁজোয়া যান (এপিসি) ও পুলিশ বক্স ভাঙচুর করা হয়। পাশাপাশি জুলাই স্মৃতিস্তম্ভ ও হাদি চত্বরের নামফলকও ভাঙচুর করে নিষিদ্ধ দলটির সন্ত্রাসীরা।

রোববার (১৫ নভেম্বর) সকাল ১১টা থেকে বেলা ২টা পর্যন্ত গোপালগঞ্জের বিভিন্ন এলাকায় এই পরিস্থিতি দেখা গেছে।

গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, বেলা ১১টা থেকে সদরের আশপাশের এলাকা ও বিভিন্ন ইউনিয়ন থেকে মোটরসাইকেল, ভ্যানগাড়ি, বাস ও ট্রাকে করে শত শত নেতাকর্মী জেলা শহরে প্রবেশ করতে থাকে। শহরের শিশু পার্ক ও বিসিক এলাকায় একত্রিত হয়ে বেলা ১২টার দিকে তারা লগি-বৈঠা নিয়ে একযোগে মিছিল বের করে। মিছিলটি শহরের লঞ্চঘাট, মহিলা কলেজ ও শিল্পকলা একাডেমি এলাকা ঘোরে। এক পর্যায়ে পুলিশের ব্যারিকেড ভেঙে তারা শহরের বিভিন্ন সড়কে প্রবেশ করে এবং সন্ত্রাসী আওয়ামী লীগ ও খুনি হাসিনার পক্ষে স্লোগান দেয়।

অন্যদিকে বিক্ষুব্ধরা গোপালগঞ্জ সরকারি কলেজের নাম পরিবর্তন করে পূর্বের নাম ‘বঙ্গবন্ধু সরকারি কলেজ’ এবং গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ‘হাদী চত্বরের’ নাম পরিবর্তন করে আগের নাম ‘জয় বাংলা চত্বর’ পুনঃস্থাপন করে।

অন্যদিকে ঘোষেরচর দক্ষিণপাড়া থেকে সন্ত্রাসী ছাত্রলীগ নেতা মো. সামিউল হকের নেতৃত্বে আরেকটি মিছিল বের হয়। এ ছাড়া শহরের মিয়া ও নবীনবাগ এলাকা থেকে সাবেক কাউন্সিলর আলামিনের নেতৃত্বেও মিছিল বের করা হয়। মিছিলগুলো শহরের পুরোনো লঞ্চঘাট সেতুর কাছে মিলিত হয়। এরপর তারা মিছিল নিয়ে ব্যাংকপাড়ায় জেলা কমিটির কার্যালয়ে যায়। দীর্ঘদিন তালাবদ্ধ থাকা কার্যালয় খুলে তারা উল্লাস করে!

এদিকে নিষিদ্ধ দলটির নেতাকর্মীদের কর্মসূচির কারণে বেলা ১১টা থেকে পৌনে ২টা পর্যন্ত গোপালগঞ্জ-পাটগাতী সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ থাকে। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ সদস্যদের দেখা গেলেও তাদের তেমন কোনো তৎপরতা দেখা যায়নি।

এ বিষয়ে জানতে সাংবাদিকরা গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবীবুল্লাহর মুঠোফোন নম্বরে একাধিকবার কল করলেও সে ফোন ধরেনি। এ ছাড়া জেলা পুলিশের তিনজন দায়িত্বশীল কর্মকর্তার সঙ্গে কথা বললেও তারা এ বিষয়ে মন্তব্য করতে রাজি হয়নি।

এদিকে এই পরিস্থিতির মধ্যে রোববার (১৫ নভেম্বর) গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবীবুল্লাহকে ফেনীতে বদলি করা হয়েছে। তার স্থলাভিষিক্ত হয়েছে ফেনীর পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার। এদিন উপসচিব তৌছিফ আহমদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।


তথ্যসূত্র:
১। গোপালগঞ্জে লগি-বৈঠা নিয়ে আওয়ামী লীগের তাণ্ডব: পুলিশ বক্স ও এপিসি ভাঙচুর
– https://tinyurl.com/2ahx67bd

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধরংপুরে যাত্রীর থেকে টাকা লুট করতে বাধা দেওয়ায় চলন্ত বাস থেকে ফেলে অপর দুই যাত্রীকে হত্যা
পরবর্তী নিবন্ধআফগানিস্তানে শিক্ষা অবকাঠামো উন্নয়নে ব্যাপক অগ্রগতি, সাত প্রদেশে নির্মিত হচ্ছে নতুন বিদ্যালয়