আফগানিস্তানে শিক্ষা অবকাঠামো উন্নয়নে ব্যাপক অগ্রগতি, সাত প্রদেশে নির্মিত হচ্ছে নতুন বিদ্যালয়

0
4

আফগানিস্তানের শিক্ষা অবকাঠামো উন্নয়ন এবং শিক্ষার্থীদের জন্য মানসম্মত শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে দেশটির সাতটি প্রদেশে বিদ্যালয় নির্মাণ, মেরামত ও পুনর্নির্মাণ কার্যক্রম জোরদার করেছে ইমারাতে ইসলামিয়ার শিক্ষা মন্ত্রণালয়। ইতোমধ্যে বিভিন্ন শিক্ষা উন্নয়ন প্রকল্পের কাজ সম্পন্ন করার পাশাপাশি বেশ কয়েকটি নতুন প্রকল্পের কাজ শুরু হয়েছে। এসব উদ্যোগের মাধ্যমে হাজারো শিক্ষার্থীর জন্য নিরাপদ ও উপযোগী শিক্ষার পরিবেশ তৈরি হবে বলে আশা করা হচ্ছে।

শিক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত তথ্য অনুযায়ী, হেরাত প্রদেশের হেরাত শহর, রোবাত সাঙ্গি ও কারুখ জেলায় ছয়টি বিদ্যালয়ের মেরামত ও পুনর্নির্মাণকাজ সম্পন্ন হয়েছে। এতে ব্যয় হয়েছে প্রায় ৪৬ লাখ ৫০ হাজার আফগানি। কাজ শেষে বিদ্যালয়গুলো ব্যবহারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাদাখশান প্রদেশের শাহরিস্তান জেলায় ১০ হাজার মার্কিন ডলার ব্যয়ে একটি নতুন বিদ্যালয় ভবন নির্মাণ করা হয়েছে। নির্মাণকাজ শেষ হওয়ার পর ভবনটি ব্যবহারের জন্য হস্তান্তর করা হয়েছে।

দায়কুন্দি প্রদেশের চারসাদা জেলায় সাফিদ পাশতা লারঘার মাধ্যমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণ করা হয়েছে। এতে ব্যয় হয়েছে ৩০ লাখ আফগানিরও বেশি। নির্মাণকাজ সম্পন্ন হওয়ার পর বিদ্যালয় ভবনটি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে।

লোগার প্রদেশের মুহাম্মদ আগা জেলায় কামাল খেল মাধ্যমিক বিদ্যালয়ে একটি পরীক্ষাগার নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। এর মাধ্যমে শিক্ষার্থীদের ব্যবহারিক ও বিজ্ঞানভিত্তিক শিক্ষা কার্যক্রমের সুযোগ সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে।

তাখার প্রদেশের রুস্তাক জেলার কাদুক গ্রামে হযরত আলী (রাদিয়াল্লাহু আনহু) বিদ্যালয়ের নির্মাণকাজ ৭০ শতাংশ সম্পন্ন হয়েছে। আগামী নতুন শিক্ষাবর্ষের শুরুতে ভবনটি ব্যবহারের জন্য হস্তান্তরের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

এদিকে পাকতিকা প্রদেশের গায়ান জেলার সারাখত বিদ্যালয় এবং ইউসুফ খেল জেলার বুখান খেল গ্রামের হযরত বিলাল (রাদিয়াল্লাহু আনহু) উচ্চবিদ্যালয়ের সংস্কারকাজ সম্পন্ন হয়েছে। অন্যদিকে রাজধানী কাবুল প্রদেশের পাঘমান ও মির বাচা কোট জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে পুনর্নির্মাণকাজ শুরু হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের এসব কার্যক্রমের মাধ্যমে একদিকে ক্ষতিগ্রস্ত ও জরাজীর্ণ বিদ্যালয় ভবনগুলো ব্যবহারের উপযোগী করা হচ্ছে, অন্যদিকে নতুন ভবন ও পরীক্ষাগার নির্মাণের মাধ্যমে শিক্ষার অবকাঠামোগত সুযোগ বাড়ানো হচ্ছে। ফলে বিভিন্ন প্রদেশের শিক্ষার্থীরা আরও উন্নত পরিবেশে পাঠদান ও ব্যবহারিক শিক্ষার সুযোগ পাবে। এসব উদ্যোগের ধারাবাহিকতায় দেশটির শিক্ষাব্যবস্থার অবকাঠামোগত সক্ষমতা আরও জোরদার হবে এবং মানসম্মত শিক্ষার সুযোগ সম্প্রসারিত হবে বলে আশা করা হচ্ছে।


তথ্যসূত্র :
1.The Ministry of Education has accelerated school construction, repair and reconstruction
– https://tinyurl.com/3evr9nwb

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধগোপালগঞ্জে লগি-বৈঠা নিয়ে গণহত্যাকারী আওয়ামী লীগের সন্ত্রাসীদের দিনভর তাণ্ডব, পুলিশ বক্স ও সাঁজোয়া যান ভাঙচুর
পরবর্তী নিবন্ধমালিতে জেএনআইএম প্রতিরোধ যোদ্ধাদের ৫ অভিযান: ২টি মিলিশিয়া সদর দপ্তর বিজয়