সোমালিয়ার হিরান রাজ্যের কোমাদ শহরের নিয়ন্ত্রণ নিয়েছে আশ-শাবাব প্রতিরোধ যোদ্ধারা: পিছু হটল মোগাদিশু বাহিনী

0
4

সোমালিয়ার হিরান রাজ্যের মাতাবান জেলার গুরুত্বপূর্ণ কোমাদ শহরের নিয়ন্ত্রণ নিয়েছে প্রতিরোধ বাহিনী হারাকাতুশ শাবাব আল-মুজাহিদিন। রবিবার ১৫ নভেম্বর সকালে মোগাদিশু বাহিনীর বিরুদ্ধে তীব্র লড়াইয়ের পর শহরটির নিয়ন্ত্রণ নেওয়া হয়েছে।

স্থানীয় সূত্র থেকে জানা যায়, রবিবার সকালে, হারাকাতুশ শাবাব মুজাহিদিন কর্তৃক শুরু করা তীব্র লড়াইয়ে পশ্চিমা ও তুর্কি সমর্থিত মোগাদিশু বাহিনীর কয়েক ডজন সৈন্য হতাহতের শিকার হয়েছে। এক পর্যায়ে মোগাদিশু বাহিনীর সেনারা জীবন বাঁচাতে শহরটি থেকে পিছু হটতে বাধ্য হয়। এরপর আশ-শাবাব যোদ্ধারা পুরো কোমাদ শহরের নিয়ন্ত্রণ নেন। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতেও আল-শাবাব যোদ্ধাদের কোমাদ শহরে সম্পূর্ণ নিয়ন্ত্রণে দেখা গেছে।

মাতাবান শহর থেকে ২০ কিলোমিটারেরও কম দূরত্বে অবস্থিত কোমাদ ছিল মোগাদিশু বাহিনীর জন্য একটি গুরুত্বপূর্ণ প্রতিরক্ষামূলক শহর। এর পতন মোগাদিশু বাহিনীর জন্য বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।

এর আগে গত ২ আগস্ট তিদান এবং গত ৯ অক্টোবর হেস শহর নিয়ন্ত্রণ নিয়েছে আশ-শাবাব। এরপর থেকে তাঁরা মাতাবানের দিকে করিডোর ধরে ধীরে ধীরে এগিয়ে আসছিল। দক্ষিণ দিক থেকে একের পর এক অবস্থান দখল করে এখন প্রতিরোধ যোদ্ধারা মাতাবান শহর এবং বেলেদওয়েইন-মাতাবান প্রধান সড়কের দিকে অগ্রসর হচ্ছেন।

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধমালিতে জেএনআইএম প্রতিরোধ যোদ্ধাদের ৫ অভিযান: ২টি মিলিশিয়া সদর দপ্তর বিজয়