আফগানিস্তানে ৮৬ কোটি ৪৮ লাখ আফগানি ব্যয়ে ৪৯টি সড়ক উন্নয়ন প্রকল্পের কাজ শুরু করেছে ইমারাতে ইসলামিয়া

0
3

আফগানিস্তানের সড়ক যোগাযোগব্যবস্থার উন্নয়ন ও বিদ্যমান অবকাঠামো সচল রাখতে ১৪০৫ হিজরি সৌর বছরে দেশজুড়ে ৪৯টি সড়ক রক্ষণাবেক্ষণ ও সংস্কার প্রকল্পের চুক্তি স্বাক্ষর করেছে ইমারাতে ইসলামিয়ার গণপূর্ত মন্ত্রণালয়। এসব প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে ৮৪ কোটি ৬৪ লাখ ৮৫ হাজার আফগানি। ইতোমধ্যে প্রকল্পগুলোর কাজও শুরু হয়েছে।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, প্রকল্পগুলোর আওতায় ক্ষতিগ্রস্ত সড়ক মেরামত ও পুনর্নির্মাণ, সড়কে নুড়ি-পাথর বিছানো, রাস্তা প্রশস্তকরণ, সড়কের ক্ষতিগ্রস্ত পৃষ্ঠ পুনরায় নির্মাণ এবং নিরাপত্তার জন্য ধাতব গার্ডরেল স্থাপনের কাজ করা হবে। পাশাপাশি সড়কের পাশে প্রতিরক্ষামূলক দেয়াল নির্মাণ এবং সেতু ও কালভার্ট সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে।

মন্ত্রণালয় আরও জানিয়েছে, চলতি ১৪০৫ হিজরি সৌর বছরে এর বাইরে আরও ৩৭টি সড়ক উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ প্রকল্পের কাজ সম্পন্ন হয়েছে। এসব প্রকল্প বাস্তবায়নে ব্যয় হয়েছে ১২৭ কোটি ১০ লাখ আফগানিরও বেশি।

গণপূর্ত মন্ত্রণালয় দেশের পরিবহন অবকাঠামো উন্নয়ন, সড়ক যোগাযোগ সহজ করা এবং বিদ্যমান সড়ক, সেতু ও অন্যান্য স্থাপনা রক্ষণাবেক্ষণে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। এর আগে মন্ত্রণালয়ের প্রকাশিত বার্ষিক কার্যক্রমের তথ্যেও সড়ক নির্মাণ, সেতু ও কালভার্ট উন্নয়ন এবং পরিবহন অবকাঠামোর রক্ষণাবেক্ষণে উল্লেখযোগ্যসংখ্যক প্রকল্প বাস্তবায়নের কথা জানানো হয়েছে।

মন্ত্রণালয়ের এসব উদ্যোগের ফলে ক্ষতিগ্রস্ত সড়কগুলো ব্যবহারের উপযোগী রাখা, বিভিন্ন এলাকার মধ্যে যোগাযোগ সহজ করা এবং পণ্য পরিবহনে বিদ্যমান প্রতিবন্ধকতা কমাতে সহায়তা করবে। একই সঙ্গে সড়ক নিরাপত্তা ও অবকাঠামোর স্থায়িত্ব বাড়ার পাশাপাশি দেশের বাণিজ্যিক যোগাযোগ ও অর্থনৈতিক কর্মকাণ্ড আরও গতিশীল হবে বলে আশা করা হচ্ছে।


তথ্যসূত্র :
1.The Ministry of Public Works has announced the signing of contracts
– https://tinyurl.com/bdfx9sjj

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধসোমালিয়ার হিরান রাজ্যের কোমাদ শহরের নিয়ন্ত্রণ নিয়েছে আশ-শাবাব প্রতিরোধ যোদ্ধারা: পিছু হটল মোগাদিশু বাহিনী