নাটোরে জয় বাংলা স্লোগান দিয়ে ১০০ রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণ ঘটালো আওয়ামী সন্ত্রাসীরা

0
2

নাটোরে জয় বাংলা স্লোগান দিয়ে ১০০ রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণ করেছে গণহত্যাকারী আওয়ামী দুর্বৃত্তরা। রোববার (১৬ নভেম্বর) রাত ১১টার দিকে শহরতলির দত্তপাড়া বাজারে এই ঘটনা ঘটে।

স্থানীয়রা গণমাধ্যমকে জানান, রাতে দুইটা মাইক্রো, একটি পিকআপ ও একটি প্রাইভেটকারযোগে ২৫ থেকে ৩০জন দুর্বৃত্ত জয় বাংলা স্লোগান দিয়ে দত্তপাড়া বাজারে দোনালা বন্দুক দিয়ে ১০০ থেকে দেড়শ রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ করে। পরে ককটেল ফাটিয়ে ঢাকাগামী মহাসড়ক দিয়ে চলে যায়।

এ সময় আতঙ্কিত হয়ে লোকজন দোকানপাট বন্ধ করে দেয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এ ঘটনায় নিষিদ্ধ আওয়ামী লীগকে আইনের আওতায় আনার দাবিতে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান গণমাধ্যমকে জানায়, ঘটনার পরপরই নাশকতাকারীদের ধরতে অভিযান শুরু করেছে পুলিশ। তবে, এখন পর্যন্ত কাউকে আটক করতে পারেনি পুলিশ।


তথ্যসূত্র:
১। নাটোরে জয় বাংলা স্লোগান দিয়ে ককটেল বিস্ফোরণ ও ১০০ রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ
– https://tinyurl.com/2uc8t8ds

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধএবার খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা করলো আওয়ামী সন্ত্রাসীরা
পরবর্তী নিবন্ধগোপালগঞ্জে পুলিশের গাড়ি ভাঙচুর মামলার বাদী এসআইকে কোপাল সন্ত্রাসী আ.লীগ নেতাকর্মীরা