
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা মামলার বাদী উপ-পরিদর্শক (এসআই) মোসলেম উদ্দিনকে কুপিয়ে জখম করেছে গণহত্যাকারী আওয়ামী লীগের নেতাকর্মীরা। রোববার (১৫ নভেম্বর) বিকেলে দায়িত্ব পালনকালে উপজেলার সদর এলাকার গওহরডাঙ্গার চৌরঙ্গী এলাকায় এ ঘটনা ঘটে।
টুঙ্গিপাড়া থানার ওসি মো. আইয়ুব আলী এসআই মোসলেম উদ্দিনকে কুপিয়ে আহত করার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছে।
ওসি মো. আইয়ুব আলী জানায়, রোববার বিকেলে দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে উপজেলা সদরে মিছিল বের করে নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এসময় দায়িত্ব পালনকালে পুলিশের গাড়িতে আগুন দেওয়ার ঘটনায় মামলার বাদী মোসলেম উদ্দিনকে কুপিয়ে মারাত্মক আহত করে তারা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। তার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।
উল্লেখ্য, গত কয়েক দিন ধরে গোপালগঞ্জের বিভিন্ন স্থানে নিষিদ্ধ আওয়ামী লীগের তাণ্ডব চালানোর ঘটনায় শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে টুঙ্গিপাড়া থানার এসআই মোসলেম আলী বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করেছিল। পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা ওই মামলায় ২ হাজার ২২৪ জনকে আসামি করা হয়েছে। তাদের মধ্যে ২২৪ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাতনামা আরও ২ হাজার জনকে আসামি করা হয়েছে। এ ঘটনার পর রোববার বিকেলে তাকে কুপিয়ে জখম করে আওয়ামী লীগের লোকজন।
তথ্যসূত্র:
১। গোপালগঞ্জে পুলিশের গাড়ি ভাঙচুর মামলার বাদী এসআই মোসলেমকে কুপিয়ে জখম
– https://tinyurl.com/36b7mak3


