পশ্চিমবঙ্গে গ্রেপ্তারের একদিন পর পুলিশের কথিত এনকাউন্টারে এক মুসলিমকে হত্যা, মুসলিমদের বাংলাদেশে পালিয়ে যেতে শুভেন্দুর হুমকি

0
1

ভারতে পশ্চিমবঙ্গের বীরভূম জেলায় রতন শেখ নামে এক মুসলিমকে কথিত এনকাউন্টারে হত্যা করেছে হিন্দুত্ববাদী পুলিশ। গত ১৩ নভেম্বর বোলপুরে পুলিশ কনস্টেবল বিশ্বজিৎ দাসকে গুলি করার ঘটনায় রতন শেখকে প্রধান অভিযুক্ত করা হয়। অতঃপর গ্রেপ্তারের একদিন পরেই কথিত বন্দুকযুদ্ধের কারণ দেখিয়ে অভিযুক্তকে হত্যা করা হয়।

প্রতিবেদন অনুযায়ী, গত ১৩ নভেম্বর শুক্রবার সন্ধ্যায় বীরভূমের বোলপুরে শান্তিনিকেতন থানার আওতাধীন লায়েক বাজার বাসস্ট্যান্ডের কাছে কনস্টেবল বিশ্বজিৎ দাস গুলিবিদ্ধ হয়।

পুলিশের দাবি, পুলিশ সদস্যরা রতন শেখকে গ্রেপ্তার করতে ওই এলাকায় গেলে সে গুলি চালায়। এ সময় একটি গুলি কনস্টেবল বিশ্বজিৎ দাসের বাম পায়ে লাগে। আহত পুলিশ সদস্যকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়।

কিন্তু এ ঘটনার জেরে পুলিশ পুরো জেলায় তল্লাশি অভিযান শুরু করে। পরে রতন শেখকে গ্রেপ্তার করা হয়। তবে গ্রেপ্তারের পরদিনই পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধের অজুহাতে তাকে হত্যা করা হয়।

রতন শেখ সাঁওতা গ্রামের বাসিন্দা ছিলেন। পরিবারের সদস্যদের সঙ্গে তার যোগাযোগ সীমিত ছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

অভিযুক্ত মুসলিম হওয়ায় উক্ত ঘটনা সম্পর্কে কঠোর প্রতিক্রিয়া জানিয়েছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সে বলেছে, “কেউ পুলিশের দিকে গুলি চালালে তাকে এর পরিণতি ভোগ করতে হবে।”

মুসলিমবিদ্বেষ উস্কে দিয়ে সে আরও বলেছে, “সব গুন্ডাদের বাংলাদেশে পালিয়ে যাওয়া উচিত, যেখানে জামায়াতিরা (মৌলবাদীরা) রয়েছে। তারা এখানে থাকলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। সে পুলিশের দিকে গুলি চালানোর চেষ্টা করেছে। আপনারা কি আশা করেন, পুলিশ তাকে মিষ্টি খাওয়াবে?”

সমালোচকদের মতে, অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তি যে ধর্মেরই হোক না কেন, প্রচলিত আইন অনুযায়ী তার বিচার ও শাস্তি নিশ্চিত করতে হবে। তবে রতন শেখের ঘটনায় তার মুসলিম পরিচয়কে কেন্দ্র করে তাকে পৃথকভাবে লক্ষ্যবস্তু করা হয়েছে কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে। বিশেষ করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর মন্তব্যকে কেন্দ্র করে এ বিতর্ক আরও জোরালো হয়েছে। সমালোচকদের ভাষ্য, তার বক্তব্যে অপরাধের বিচারিক প্রক্রিয়ার চেয়ে পুলিশের কঠোর পদক্ষেপের প্রতি বেশি গুরুত্ব দেওয়া হয়েছে।

এ ছাড়া প্রচলিত আইন অনুযায়ী, কোনো ব্যক্তির বিরুদ্ধে অপরাধের অভিযোগ উঠলেই তিনি দোষী সাব্যস্ত হন না। আদালতে অপরাধ প্রমাণের আগেই গ্রেপ্তারের পরদিন রতন শেখের মৃত্যুর ঘটনায় বিচারিক প্রক্রিয়া অনুসরণের সুযোগ এবং পুলিশের ভূমিকা নিয়ে গুরুতর প্রশ্ন দেখা দিয়েছে।

অন্যদিকে, পুলিশের ভাষ্য অনুযায়ী ঘটনাটি এনকাউন্টারে ঘটেছে। তবে এটি প্রকৃত বন্দুকযুদ্ধ ছিল, নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড—তা নিয়েও প্রশ্ন তুলেছেন সমালোচকরা। ঘটনার প্রকৃত পরিস্থিতি, পুলিশের ভূমিকা এবং মৃত্যুর কারণ নিশ্চিত করতে নিরপেক্ষ তদন্তের দাবি উঠেছে।


তথ্যসূত্র:
1. https://tinyurl.com/28xxf5h9

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধআফ্রিকার সাহেল অঞ্চলে এক মাসে জেএনআইএম এর ৬৩টিরও বেশি অভিযান: অন্তত ১১২ শত্রু সেনা নিহত