
পশ্চিম আফ্রিকার দেশ মালির টিম্বুকটো রাজ্যের লেরে শহরে জান্তা বাহিনীর একটি সামরিক ঘাঁটি লক্ষ্য করে সফল অভিযান চালিয়েছেন প্রতিরোধ বাহিনী জামায়াত নুসরাত আল-ইসলাম ওয়াল মুসলিমিন (জেএনআইএম) যোদ্ধারা।
আয-যাল্লাকা মিডিয়ার দেওয়া তথ্য অনুযায়ী, গত ১২ নভেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায়, জেএনআইএম যোদ্ধারা লেরে শহরে অবস্থিত জান্তার একটি সামরিক ঘাঁটি লক্ষ্য করে একাধিক ক্ষেপণাস্ত্রের গোলা নিক্ষেপ করেছেন। প্রতিরোধ যোদ্ধাদের নিক্ষিপ্ত গোলাগুলি সরাসরি জান্তা বাহিনীর ঘাঁটিতে আঘাত হানে এবং বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের সময় ঘাঁটিতে রাশিয়ার আফ্রিকান কর্পসের সদস্য এবং মালিয়ান জান্তা বাহিনীর সদস্যরা অবস্থান করছিল।
স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, জেএনআইএম প্রতিরোধ যোদ্ধাদের এই আক্রমণে মালিয়ান জান্তা বাহিনীর অন্তত ৩ সেনা সদস্য নিহত এবং আরও ১৫ এর বেশি সৈন্য আহত হয়েছে। পরের দিন ১৩ নভেম্বর শুক্রবার, দুটি হেলিকপ্টার ঘটনাস্থলে পৌঁছে নিহত ও আহত জান্তা সদস্যদের সরিয়ে নেয়।
তথ্যসূত্র:
– https://x.com/SahelAlerte/status/2121959162712080626


