জম্মু-কাশ্মীরের কুলগামে টানা সপ্তম দিন দখলদার ভারতের অভিযান, আখরান গ্রামকে সেনানিবাসে পরিণত করার অভিযোগ

0
1

জম্মু-কাশ্মীরের কুলগাম ও কিশতওয়ার জেলায় টানা সপ্তম দিনের মতো তল্লাশি ও অবরোধ অভিযান অব্যাহত রেখেছে দখলদার ভারতীয় বাহিনী। ভারতীয় সেনাবাহিনী, কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ) এবং স্পেশাল অপারেশনস গ্রুপের (এসওজি) সদস্যরা এ অভিযানে অংশ নিয়েছে। এদিকে, কুলগামের আখরান গ্রামকে কার্যত সেনানিবাসে পরিণত করার অভিযোগ তুলেছে কাশ্মীর পিপলস ডেমোক্রেটিক পার্টির (পিডিপি) প্রধান মেহবুবা মুফতি।

প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার (১৭ নভেম্বর) কাশ্মীরের কুলগাম ও শোপিয়ান জেলার বিভিন্ন এলাকায় সপ্তম দিনের ঘেরাও ও তল্লাশি অভিযান পরিচালনা করে দখলদার ভারতীয় বাহিনী। কুলগামের ১৫ থেকে ২০টি গ্রামে তল্লাশি অভিযান জোরদার করা হয়েছে।

কর্মকর্তাদের বরাতে কাশ্মীর মিডিয়া সার্ভিস (কেএমএস) জানায়, দিন ও রাত উভয় সময়েই ব্যাপক তল্লাশি অভিযান চালানো হচ্ছে। আবাসিক এলাকাগুলোতে প্রবেশ করে বাড়ি বাড়ি তল্লাশি করছে দখলদার বাহিনীর সদস্যরা।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, সোমবার (১৪ নভেম্বর) কুলগামে কথিত বন্দুকযুদ্ধের অজুহাত তুলে এক কাশ্মীরি যুবককে হত্যা করেছে দখলদার ভারতীয় বাহিনী।

আখরান গ্রামকে সেনানিবাসে পরিণত করার অভিযোগ মেহবুবা মুফতির

এদিকে, গত সপ্তাহে কুলগামের আখরান গ্রামে সিআরপিএফ সদস্যদের একটি পোস্টে গুলিবর্ষণের ঘটনার পর সেখানে ব্যাপক নিরাপত্তা অভিযান ও তল্লাশি চলছে। এ অবস্থায় পুরো গ্রাম কার্যত সেনানিবাসে পরিণত করা হয়েছে বলে অভিযোগ করেছেন পিপলস ডেমোক্রেটিক পার্টির (পিডিপি) প্রধান মেহবুবা মুফতি।

ওই এলাকা থেকে পাওয়া সংবাদকে অত্যন্ত উদ্বেগজনক উল্লেখ করে মুফতি আরও বলেন, “অজ্ঞাতনামা সশস্ত্র ব্যক্তিদের কর্মকাণ্ড এবং নিরাপত্তাব্যবস্থার ব্যর্থতার জন্য পুরো জনগোষ্ঠীকে শাস্তি দেওয়া গুরুতর অন্যায় ও অগ্রহণযোগ্য।”

কিশতওয়ার ও পুঞ্চেও অভিযান অব্যাহত

এদিকে, গত সপ্তাহের বুধবার থেকে কিশতওয়ার জেলার বিভিন্ন এলাকাতেও অভিযান অব্যাহত রয়েছে।

অন্যদিকে, পুঞ্চ জেলার নিয়ন্ত্রণরেখা (এলওসি) সংলগ্ন সাওজিয়া এলাকার কানারি সেক্টরে সন্দেহজনক গতিবিধি শনাক্তের অজুহাতে তল্লাশি অভিযান শুরু করেছে দখলদার ভারতীয় সেনাবাহিনী। সেনাসদস্যরা সংশ্লিষ্ট অবস্থান লক্ষ্য করে প্রায় দুই ডজন রাউন্ড গুলিবর্ষণ করেছে। পরে ওই গতিবিধির প্রকৃতি নিশ্চিত করতে ব্যাপক অবরোধ ও তল্লাশি অভিযান শুরু করা হয়।


তথ্যসূত্র:
1. https://tinyurl.com/y6u8wdzz
2. https://tinyurl.com/6kzdfs4b

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধমালির টিম্বুকটো সেনা ঘাঁটিতে জেএনআইএম প্রতিরোধ যোদ্ধাদের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ: হতাহত ১৮ জান্তা সেনা