পাকিস্তান সামরিক বাহিনীতে কাজ না করার শর্তে ৩ পুলিশ সদস্যকে মুক্তি দিয়েছেন আইআইপির প্রতিরোধ যোদ্ধারা

0
1

পাকিস্তানের হাঙ্গু জেলার শামশাস পীর এলাকায় একটি পুলিশ চৌকিতে হামলার পর বন্দি হওয়া ৩ পুলিশ সদস্যকে মুক্তি দেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছে ইনকিলাব-ই-ইসলামি পাকিস্তান (আইআইপি)।

আইআইপির দেওয়া তথ্য অনুযায়ী, গত ৮ নভেম্বর রাতে ওই পুলিশ চৌকিতে প্রতিরোধ যোদ্ধারা একটি অভিযান চালান। প্রতিরোধ যোদ্ধাদের ওই অভিযানে বেশ কয়েকজন পুলিশ সদস্য হতাহতের শিকার হয় এবং ৩ পুলিশ সদস্য বন্দি হয়।

পরে, গত ১৫ নভেম্বর রবিবার, সদায়ে হক মিডিয়ায় প্রকাশিত এক ভিডিওতে গোষ্ঠীটি জানায়, বন্দি ৩ পুলিশ সদস্যকে মুক্তি দেওয়া হয়েছে।

ভিডিওতে বলা হয়, স্থানীয় গোত্র প্রধানদের জিম্মায় এবং ভবিষ্যতে সামরিক বাহিনীতে কাজ না করার শর্তে এই মুক্তি দেওয়া হয়েছে।


তথ্যসূত্র:
– https://tinyurl.com/42kwfjwy

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধপশ্চিম তীরে অবৈধ ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলায় ফিলিস্তিনি নারী শহীদ, গাজায় অব্যাহত সন্ত্রাসী ইসরায়েলি আগ্রাসন