গোপালগঞ্জের কাশিয়ানীতে বিএনপি কার্যালয় ও গ্রামীণ ব্যাংকে আগুন, পুলিশ সদস্যকে কুপিয়ে জখম

0
14

গোপালগঞ্জের কাশিয়ানীতে উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ সময় গ্রামীণ ব্যাংকের কাশিয়ানী উপজেলা শাখায় ভাঙচুর ও কাগজপত্রে আগুন দেওয়া হয়। এছাড়া কয়েকটি দোকানও ভাঙচুর করা হয়েছে। সন্ত্রাসী আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা এসব ঘটনা ঘটিয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

বুধবার (১৮ নভেম্বর) সকাল ১১টার দিকে কাশিয়ানী উপজেলা সদরের বাসস্ট্যান্ড এলাকায় এসব ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে গণমাধ্যম সূত্র জানায়, বুধবার বেলা ১১টার দিকে আওয়ামী লীগ ও ছাত্রলীগের কিছু নেতাকর্মী হঠাৎ এসে উপজেলা বিএনপির কার্যালয়ে হামলা চালায়। এ সময় তারা কার্যালয়ের সামনে অগ্নিসংযোগ করে এবং বিএনপির একটি তোরণ আগুন দিয়ে পুড়িয়ে দেয়। পরে উপজেলার ঘোনাপাড়া বাজারে গ্রামীণ ব্যাংক, রাতইল ইউনিয়ন বিএনপির কার্যালয় ও একটি দোকান ভাঙচুর করে। এসময় পুলিশের পরিদর্শক আবু আলমকে কুপিয়ে জখম করা হয়।


তথ্যসূত্র:
১। উপজেলা বিএনপি কার্যালয় ও গ্রামীণ ব্যাংকে আগুন
– https://tinyurl.com/8rjyzj9a

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধরূপগঞ্জে দুটি বাসে আগুন, ফাঁকা গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি সন্ত্রাসী লীগের
পরবর্তী নিবন্ধ১৯ নভেম্বরের লকডাউন ঘিরে মানুষ হত্যার নির্দেশ আওয়ামী সন্ত্রাসীদের