১৯ নভেম্বরের লকডাউন ঘিরে মানুষ হত্যার নির্দেশ আওয়ামী সন্ত্রাসীদের

0
31

১৯ নভেম্বরের লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে দেশে বড় ধরনের নাশকতার আশঙ্কা করা হচ্ছে। ভারতের কলকাতায় অবস্থানরত গণহত্যাকারী আওয়ামী লীগের পলাতক নেতাদের বৈঠকে সহিংসতা ও প্রাণহানির পরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে। এমনকি প্রয়োজনে শত শত মানুষকে হত্যার নির্দেশ দেওয়ার বিষয়টিও সামনে এসেছে। এ নির্দেশ ক্ষমতাচ্যুত শেখ হাসিনার পক্ষ থেকে এসেছে বলে দৈনিক আমার দেশ এক প্রতিবেদনে উল্লেখ্য করেছে।

কলকাতার রাজারহাট-নিউ টাউন এলাকার ‘এসকে’ হোটেলকে কেন্দ্র করে আওয়ামী লীগের নেতাদের ধারাবাহিক বৈঠক এবং বাংলাদেশের অভ্যন্তরে কর্মসূচি পরিচালনার পরিকল্পনা নিয়ে নতুন করে এসব আলোচনা শুরু হয়েছে।

১২ নভেম্বরের বৈঠকের ধারাবাহিকতায় গত ১৫ নভেম্বর একই হোটেলে দ্বিতীয় দফায় বৈঠক করে পলাতক আওয়ামী লীগ নেতারা। ওই বৈঠকে জাহাঙ্গীর কবির নানক নেতা-কর্মীদের উদ্দেশে জানায়, ১৯ নভেম্বরের লকডাউন সফল করতে প্রয়োজনে শত শত মানুষকে হত্যা করতে হবে। কোনো অবস্থাতেই কর্মসূচি ব্যর্থ হতে দেওয়া যাবে না। শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী সে এ বক্তব্য দিয়েছে বলেও বৈঠকে জানায় নানক।

এর আগে গণমাধ্যমটির প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, গত ১২ নভেম্বর কলকাতার এসকে হোটেলে আওয়ামী লীগের কেন্দ্রীয় ও বিভিন্ন পর্যায়ের নেতারা গোপন বৈঠক করেছে। ভারতীয় সময় বিকেল ৪টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত ওই বৈঠক চলে। এতে প্রায় ৩৫০ জন নেতা-কর্মী অংশ নেয়।

ওই বৈঠকে ১৯ নভেম্বর সারা দেশে লকডাউন কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। পরদিন সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভে এসে কর্মসূচি ঘোষণা করে সন্ত্রাসী আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক।

১৯ নভেম্বরের কর্মসূচিকে ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে উদ্বেগ রয়েছে। গোয়েন্দা সূত্রের বরাতে গণমাধ্যমটি জানায়, এ কর্মসূচিকে কেন্দ্র করে গুরুত্বপূর্ণ স্থাপনা, যানবাহন এবং রাজনৈতিক নেতা-কর্মীদের বাড়িঘরে হামলা ও অগ্নিসংযোগের আশঙ্কা রয়েছে। এমনকি লক্ষ্যবস্তু নির্ধারণ করে হত্যার পরিকল্পনার আশঙ্কাও প্রকাশ করা হয়েছে।

উল্লেখ্য যে, ৭ নভেম্বর থেকে ১৬ নভেম্বর পর্যন্ত ১০ দিনে সারা দেশে ৪৯টি যানবাহনে অগ্নিসংযোগ এবং ৫৯টি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় ৩৩টি মামলা হয়েছে। এ ঘটনায় ৬০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।


তথ্যসূত্র:
১। ১৯ নভেম্বরের লকডাউন ঘিরে শত শত মানুষ হত্যার নির্দেশ হাসিনার
– https://tinyurl.com/yvyrhd6n

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধগোপালগঞ্জের কাশিয়ানীতে বিএনপি কার্যালয় ও গ্রামীণ ব্যাংকে আগুন, পুলিশ সদস্যকে কুপিয়ে জখম
পরবর্তী নিবন্ধবুরকিনা ফাসোর উত্তর ও পূর্বাঞ্চলে ৫টি শত্রু সামরিক ঘাঁটির নিয়ন্ত্রণ নিয়েছেন জেএনআইএম প্রতিরোধ যোদ্ধারা