বুরকিনা ফাসোর উত্তর ও পূর্বাঞ্চলে ৫টি শত্রু সামরিক ঘাঁটির নিয়ন্ত্রণ নিয়েছেন জেএনআইএম প্রতিরোধ যোদ্ধারা

0
9

পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসোতে গত কয়েক দিনের ব্যবধানে দেশটির উত্তর ও পূর্বাঞ্চলের একাধিক গুরুত্বপূর্ণ স্থানে জান্তা ও জান্তাপন্থী মিলিশিয়াদের ঘাঁটিতে ভারী আক্রমণ চালিয়েছেন জেএনআইএম সংশ্লিষ্ট প্রতিরোধ যোদ্ধারা। এসময় শত্রু বাহিনীর ৫টি ঘাঁটির নিয়ন্ত্রণও নিতে সক্ষম হয়েছেন দলটির প্রতিরোধ যোদ্ধারা।

আয-যাল্লাকা মিডিয়ার দেওয়া তথ্য অনুযায়ী, গত ১৪ নভেম্বর সন্ধ্যায়, দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় দোরি প্রদেশের ঘোরঘাজি এলাকায় জান্তার সহযোগী মিলিশিয়াদের একটি অবস্থান লক্ষ্য করে অতর্কিত আক্রমণ চালিয়েছেন জেএনআইএম সংশ্লিষ্ট প্রতিরোধ যোদ্ধারা। সংক্ষিপ্ত লড়াই শেষে প্রতিরোধ যোদ্ধারা অবস্থানটির নিয়ন্ত্রণ নিতে সক্ষম হন। এই এলাকাটি দীর্ঘদিন ধরেই নিরাপত্তার দিক থেকে স্পর্শকাতর হিসেবে পরিচিত। সীমান্তবর্তী হওয়ায় এখানে সেনাবাহিনী ও মিলিশিয়ারা যৌথভাবে অবস্থান নিয়ে থাকে। আর জেএনআইএমের এসকল যৌথ অবস্থান লক্ষ্য করে নিয়মিত হামলা চালিয়ে থাকেন।

এর পরের দিন ১৫ নভেম্বর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আরও দুটি স্থানে অভিযান চালান জেএনআইএম যোদ্ধারা। এদিন সকালে পরিচালিত অভিযানের মাধ্যমে জেএনআইএম যোদ্ধারা ফাদানগুরমা প্রদেশের বালগা গ্রামে জান্তা ও মিলিশিয়াদের একটি যৌথ সামরিক ব্যারাকের পূর্ণ নিয়ন্ত্রণ নেন। একই দিন সন্ধ্যায়, জেএনআইএম যোদ্ধারা কায়া প্রদেশের কংগুসি শহরের উপকণ্ঠে মিলিশিয়াদের একটি সদর দপ্তরের নিয়ন্ত্রণ নেন। কংগুসি বুরকিনা ফাসোর কেন্দ্রীয়-উত্তরাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ শহর।

সবশেষ, গত ১৭ নভেম্বর সন্ধ্যায়, ফের ফাদানগুরমা প্রদেশের মান্তো গ্রামে জান্তা সমর্থিত মিলিশিয়াদের একটি সামরিক পয়েন্টে অতর্কিত আক্রমণ চালান জেএনআইএম যোদ্ধারা। সংক্ষিপ্ত লড়াই শেষে অবস্থানটির পূর্ণ নিয়ন্ত্রণ নেন প্রতিরোধ যোদ্ধারা।

বিবৃতিগুলোতে প্রতিটি ক্ষেত্রেই নিয়ন্ত্রণ নেওয়ার কথা বলা হলেও সেখানে জান্তা বাহিনীতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, কোনো হতাহতের ঘটনা ঘটেছে কি না, সে বিষয়ে বিস্তারিত কিছু উল্লেখ করা হয়নি। স্থানীয় সূত্রগুলো জানাচ্ছে যে, ঘাঁটিগুলোতে থাকা অস্ত্র, সামরিক সরঞ্জাম ও অন্যান্য সামগ্রীর বিশাল অংশই জেএনআইএম যোদ্ধাদের হস্তগত হয়েছে।


তথ্যসূত্র:
– https://alezza.site/picture.php?/6174/category/33
– https://alezza.site/picture.php?/6172/category/33
– https://alezza.site/picture.php?/6171/category/33
– https://alezza.site/picture.php?/6170/category/33

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধ১৯ নভেম্বরের লকডাউন ঘিরে মানুষ হত্যার নির্দেশ আওয়ামী সন্ত্রাসীদের