বিরিয়ানিভোজীদের পশু আখ্যায়িত করে বিতর্কিত মন্তব্য করেছে আসামের হিন্দুত্ববাদী মুখ্যমন্ত্রী

0
0

যারা বিরিয়ানি খাওয়ার জন্য জন্মেছে তাদেরকে পশু আখ্যায়িত করে বিতর্কিত মন্তব্য করেছে আসামের উগ্র হিন্দুত্ববাদী মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। মূলত কংগ্রেস সাংসদ রকিবুল হুসাইনের এক মন্তব্যের জবাবে বৃহস্পতিবার (১ অক্টোবর) এক নির্বাচনী জনসভায় সে এই বিতর্কিত মন্তব্য করেছে।

পাল্টাপাল্টি জবাবের সূত্রপাত করে মুখ্যমন্ত্রী শর্মা। ইতিপূর্বে সে কংগ্রেসের এই নেতাকে হিন্দু পুরাণে বর্ণিত রাক্ষস বাকাসুরের সঙ্গে তুলনা করেছিল। প্রচুর খাওয়ার জন্য পরিচিত বাকাসুরের নাম উল্লেখ করে সে রকিবুলের বিরুদ্ধে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ তুলেছিল।

এর জবাবে ওই কংগ্রেস সাংসদ ব্যঙ্গ করে বলেছিল, তাহলে বিরিয়ানি খাওয়ার জন্যই সৃষ্টিকর্তা তাকে পৃথিবীতে পাঠিয়েছেন।

অতঃপর প্রতি উত্তরে ব্যাপক বিতর্ক উস্কে দেয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। নগাঁও নির্বাচনী জনসভায় শর্মা বলেছে, “যারা মায়ের দুধ পান করার জন্য জন্মেছে, তারা মানুষ। আর যারা বিরিয়ানি খাওয়ার জন্য জন্মেছে, তারা পশু।”

উল্লেখ্য, আগামী ৬ অক্টোবর নগাঁও লোকসভা আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।


তথ্যসূত্র:
1. https://tinyurl.com/437ezd84

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধখুলনা বিশ্ববিদ্যালয়ে গাঁজাসহ তিন শিক্ষার্থী আটক