পশ্চিমতীর ও গাজায় সন্ত্রাসী ইসরায়েলি হামলায় দুই ফিলিস্তিনি শহীদ

0
1

অধিকৃত পশ্চিমতীর ও গাজায় সন্ত্রাসী ইসরায়েলি বাহিনী ও অবৈধ বসতি স্থাপনকারীদের হামলায় দুই ফিলিস্তিনি শহীদ এবং আরও কয়েকজন আহত হয়েছেন। পশ্চিমতীরের সালফিতের ইয়াসুফ গ্রামে অবৈধ বসতি স্থাপনকারীদের হামলায় ৫১ বছর বয়সী মাশহুর শাহের ইয়াসিন এবং গাজার খান ইউনুসে ড্রোন হামলায় ৪২ বছর বয়সী তামের আল-হামিদা শহীদ হন।

ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, পশ্চিমতীরের ইয়াসুফ গ্রামে হামলার সময় ইসরায়েলি অবৈধ বসতি স্থাপনকারীদের গুলিতে গুরুতর আহত মাশহুর শাহের ইয়াসিন পরে সালফিত সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এর আগে হাভাত আন্তোন থেকে আসা সেটেলাররা ইয়াসুফের পূর্বাঞ্চলের আল-নাসবা এলাকায় হামলা চালায়। এ সময় ইসরায়েলি বাহিনীও গুলি চালিয়ে দুই ফিলিস্তিনিকে আহত করে। হামলার সময় আরও কয়েকজন ফিলিস্তিনিকে আটক করা হয়।

অন্যদিকে, গাজার দক্ষিণাঞ্চলীয় খান ইউনুসের পশ্চিমে আল-মাওয়াসির আল-ইকলিমি মোড়ে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের একটি তাঁবুতে ইসরায়েলি ড্রোন হামলায় তামের আল-হামিদা শহীদ হন। হামলায় আরও কয়েকজন আহত হয়েছেন। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে।

স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষের হিসাবে, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি হামলায় এ পর্যন্ত ৭৪ হাজার ৪০ জন ফিলিস্তিনি শহীদ এবং ১ লাখ ৭৫ হাজার ১৬৮ জন আহত হয়েছেন।


তথ্যসূত্র

1. Palestinian man shot and killed by Israeli colonists in Yasuf, central West Bank
– https://tinyurl.com/4vykk8wa
2. One Palestinian killed in Israeli drone strike on Khan Younis
– https://tinyurl.com/4euju3bx

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধনাটোরে ছাত্রীকে ধর্ষণ মামলায় দণ্ডপ্রাপ্ত বিএনপি নেতা-প্রধান শিক্ষকের জামিন, জেল থেকে বেরিয়েই বাদীকে হত্যার হুমকি
পরবর্তী নিবন্ধরাজধানীর বাংলামোটরে চাঁদাবাজির সময় যুবদল নেতা আটক, গুলিতে আহত ওষুধ ব্যবসায়ী