নিরপরাধ কাশ্মীরি যুবককে ৪ বছরের কারাদণ্ড দিলো দখলদার ভারত

মুহাম্মাদ ইব্রাহীম

0
431

কাশ্মীরি প্রতিনিয়ত নিরীহ মুসলিমদের গ্রেফতার করছে দখলদার ভারত। নিজেদের দখলদারিত্ব বজায় রাখতেই গুম ও খুনের পাশাপাশি গ্রেফতার আগ্রাসন জারি রেখেছে দেশটি। মুসলিমদের গ্রেফতারের ক্ষেত্রে কোন কারণ প্রয়োজন হয় না ভারতের, শুধুমাত্র ‘সন্দেহ’ হলেই হয়। যাকে ইচ্ছা তাকেই যখন খুশি গ্রেফতার করে পরে কোন বিচারকার্য ছাড়াই আটকে রাখছে বছরের পর বছর।

এমনই একজন ভুক্তভুগী যুবক দাউদ আহমাদ দার। কাশ্মীরের কুলগাম জেলার আশমুজি এলাকার বাসিন্দা তিনি। গত ৪ বছর আগে (২০১৮ সালে) কোন কারণ ছাড়াই গ্রেফতার হন তিনি। পরবর্তীতে তাঁকে স্বাধীনতাকামী হিসেবে অভিযুক্ত করে দখলদাররা। এবং কোন বিচার ছাড়াই গত চার বছর আটকে রেখে গতকাল (৪ ফেব্রুয়ারি) তাঁকে আবারো চার বছরের বেশি কারাদণ্ড প্রদান করে ভারতের একটি আদালত। সেইসাথে ৫ হাজার ভারতীয় রুপি জরিমানাও করে তাকে, জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড প্রদান করা হয়।

অন্যদিকে গতকাল (৩ ফেব্রুয়ারী) দুই শিশুসহ ৬ কাশ্মীরি যুবককে গ্রেফতার করে দখলদার ভারত। তাদেরকেও কাশ্মীরের কুলগাম এলাকায় রাস্তায় তল্লাশী চালিয়ে গ্রেফতার করা হয়। এরপর অভিযোগ আনা হয় তারা মুজাহিদিন।

ফিলিস্তিনের মুসলিমদের উপর ইহুদি আগ্রাসনের মতো কাশ্মীরেও ঠিক একই কায়দায় নির্যাতন চালাচ্ছে দখলদার ভারত। মুসলিমদের রক্ত যেন সস্তা হয়ে গিয়েছে সবার জন্য। এ অবস্থা থেকে উত্তরণের জন্য তাই মুসলিম জাতিকে কোরআন সুন্নাহতে বর্ণিত নির্দেশনা অনুসরণের আহ্বান জানিয়ে আসছেন হকপন্থী আলেম-উলামাগণ।

তথ্যসূত্র:
——-
1. Indian NIA’s court sentences youth to over 4 years imprisonment in IIOJK
–https://tinyurl.com/2m5ywkve
2. Indian police arrest six innocent Kashmiris in Kulgam
–https://tinyurl.com/yc2a6sj8

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধউগ্র হিন্দুত্ববাদী নেতার দাম্ভিক স্বীকারোক্তি: ‘মুহাম্মদ ফাসিলকে আমরাই হত্যা করেছি’
পরবর্তী নিবন্ধফের সুরেশ চাভানকের ঘৃণাত্মক বক্তৃতা ও ভারতকে হিন্দু রাষ্ট্র বানানোর শপথ গ্রহণ