
কাশ্মীরের কুলগাম জেলায় ভারতীয় বাহিনীর অবরোধ ও তল্লাশি অভিযানের সময় দুই কাশ্মীরি যুবক শহীদ হয়েছেন।
গত ৮ সেপ্টেম্বর কাশ্মীর মিডিয়া সার্ভিসের এক প্রতিবেদনে জানানো হয়েছে, গুদ্দর এলাকায় ভারতীয় সেনা, কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ) এবং স্পেশাল অপারেশন গ্রুপ (এসওজি) যৌথভাবে পরিচালিত তল্লাশি ও ঘেরাও অভিযানের সময় দুই যুবককে গুলিবিদ্ধ করে হত্যা করে। অভিযানে নিরীহ সাধারণ মানুষ ও শিশুদের ওপর নিষ্ঠুর বলপ্রয়োগের অভিযোগ পাওয়া গেছে, যা এলাকায় ব্যাপক আতঙ্ক সৃষ্টি করেছে।
স্থানীয়রা জানিয়েছেন, এই ধরনের অভিযান কাশ্মীরিদের মানবাধিকার লঙ্ঘন এবং তাদের স্বাধীনতা ও মর্যাদা হরণ করার কৌশল হিসেবে চালানো হচ্ছে।
অন্যদিকে, সংঘর্ষে একজন ভারতীয় সেনা জুনিয়র কমিশন্ড অফিসার (জেএসওজি) ও তিনজন সৈন্য আহত হয়েছেন বলে ভারতীয় পুলিশ সূত্রে জানা গেছে।
তথ্যসূত্র:
1. Indian forces martyr two Kashmiri youth in Kulgam
– https://tinyurl.com/59zmut6t


