
অধিকৃত জম্মু ও কাশ্মীরের জম্মু শহরের উপকণ্ঠে কথিত ‘অবৈধ দখল’ বিরোধী অভিযানের নামে চলছে দখলদার ভারতীয় পুলিশের উচ্ছেদ অভিযান। এই উচ্ছেদ অভিযানে উক্ত অঞ্চলে বসবাসরত উপজাতি পরিবারগুলো উল্লেখযোগ্যভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
৩ জুন কাশ্মীর মিডিয়া সার্ভিসের প্রতিবেদনে বলা হয়, ক্ষতিগ্রস্ত উপজাতি পরিবারগুলোর সমর্থনে এক বিক্ষোভ মিছিলে নিষ্ঠুরভাবে শক্তি প্রয়োগ করেছে দখলদার পুলিশ বাহিনী। ফলে বিক্ষোভ মিছিলটি পুলিশের সাথে সংঘর্ষে রূপ নেয়। দখলদার পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে তুমুল বাকবিতণ্ডা হয়। প্রতিবাদী জনতাকে ছত্রভঙ্গ করতে পুলিশ খোলা গুলি চালায়।
এই সময় একজন উপজাতি নেতা ও এক্টিভিস্ট (তালিব হোসাইন) এবং আরও বেশ কয়েকজনকে আটক করেছে দখলদার বাহিনী।
উল্লেখ্য যে, নির্মূল অভিযানে ৩০ এরও অধিক আবাসিক ঘরবাড়ি ও ব্যবসায়িক স্থাপনা ভেঙ্গে ফেলা হয়েছে। রাইকা বান্দি অঞ্চলে বসবাসরত উপজাতিদের ৬০ কানাল জমি সহ কয়েক কোটি রূপির সম্পত্তি জবরদখল করেছে দখলদার বাহিনী।
তথ্যসূত্র:
1. https://tinyurl.com/mbv32txc


