১২ কেজি গাঁজাসহ পুলিশ এসআই আটক

0
618
১২ কেজি গাঁজাসহ পুলিশ এসআই আটক

১২ কেজি গাঁজাসহ পাবনা সদর থানার উপ-পরিদর্শক (এসআই) ওছিম উদ্দিনকে আটক করা হয়েছে। গত সোমবার বিকেলে পাবনার পুলিশ সুপার তাকে আটক করেন।  বুধবার বিষয়টি জানাজানি হয়।

আটককৃত এসআই ওছিম উদ্দিনকে জেলা কারাগারে পাঠানো হয়েছে। পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম এ তথ্য নিশ্চিত করেছে।

পাবনার পুলিশ সুপার মহিবুল ইসলাম খান জানতে পারে সদর থানার উপ-পরিদর্শক ওছিমের নিকট গাঁজা রয়েছে। পরে সোমবার বিকেলে সদর থানায় গিয়ে এসআই ওছিমের ব্যক্তিগত ক্যাবিনেট থেকে ১২ কেজি গাঁজা উদ্ধার করে।

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধশ্রীলঙ্কায় বোরকা নিষিদ্ধের অনুমোদন দিল মন্ত্রিসভা
পরবর্তী নিবন্ধমধ্যরাতে মুফতি হারুন ইজাহারকে তুলে নিয়ে গেছে সন্ত্রাসী র‌্যাব