
জয় শ্রীরাম না বলায় ১০ বছরের এক ছেলেকে মারধর করা হয়। শিশুটি একটি বেসরকারি স্কুলে ৫ম শ্রেণিতে পড়ে। টিউশনি করতে বাড়ি থেকে বেরিয়েছিল সে। উগ্র হিন্দুরা পথিমধ্যে তাকে থামিয়ে হিন্দুদের কুফরী বাক্য জয় শ্রী রাম বলতে বলে। সে অস্বীকার করায় তারা তাকে চড় মারতে থাকে। অবশেষে, ছাত্রটি যখন জয় শ্রী রাম বলল, তখনই তাকে যেতে দেওয়া হয়।
ঘটনাটি মধ্যপ্রদেশের খান্ডোয়ার পান্ডানার। শিশুটির পরিবারের সদস্যরা বলেন, আমরা মুসলিম। আর মারধরকারী উগ্র হিন্দু অজয় ওরফে রাজুর বাবা লক্ষ্মণ ভিল, একই এলাকায় থাকে।
শিশুটির মুখ থেকে পুরো ঘটনার বিবরণ-
আমি প্রতিদিনের মতো বুধবার সন্ধ্যা সাড়ে ৪টার দিকে আড়ুদ রোডে কোচিংয়ের জন্য বাসা থেকে বের হয়েছিলাম। পথে কাউন্সিলর মামার মুদি দোকানের কাছে অজয় ভীল আমাকে থামায়। তিনি আমাকে বলেন যে আমি তিন পর্যন্ত গণনা করতে করার আগেই ‘জয় শ্রী রাম’ বলবি। আমি বললাম- না। একথা শুনে অজয় আমাকে দুবার চড় মারে। আমাকে বলেছিল ‘জয় শ্রী রাম’ বল, আমি না বললে আমাকে মেরে ফেলার ভয় দেখায়। তখন আমি ভয়ে ‘জয় শ্রী রাম’ উচ্চারণ করলাম। এর পর তিনি আমাকে যেতে দেন। ভয়ে কোচিং এ না গিয়ে বাসায় ফিরে আসি। এখানে আসার পর বাবা-মাকে পুরো ব্যাপারটা খুলে বললাম।
শিশুটির বাবা বলেন- বিষয়টি আমাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত
শিশুটির বাবা বলেন, আমি সন্ধ্যায় বাসায় ছিলাম। একই সময়ে ছেলে কোচিংয়ে চলে যায়। প্রায় আধঘণ্টার মধ্যে ফিরে এল। বাড়িতে এসে পুরো ঘটনা খুলে বলে। আমরা ইসলাম ধর্ম পালন করি, কিন্তু অজয় ভীল ছেলেকে পথে থামিয়ে ‘জয় শ্রী রাম’ বলতে বাধ্য করেছে। দুঃখের বিষয় যে তারা আমাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে। এছাড়া, আমার ছেলের সাথে ভবিষ্যতে আরো অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা রয়েছে।
জয় শ্রীরাম না বলায় মুসলিম কিশোরকে লোহার রড দিয়ে মারধর:
২০২১সালের জুন মাসে, জয় শ্রীরাম না বলায় মুসলিম কিশোরকে লোহার রড দিয়ে মারধর করেছে। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের গাজিয়াবাদে। মুসলিম যুবকের ‘অপরাধ’ সে ‘জয় শ্রী রাম’ শ্লোগান দেয়নি। ব্যস– তাতেই রাগে অগ্নিশর্মা হয়ে উঠে উগ্র হিন্দুত্ববাদী সন্ত্রাসীরা। শুরু হয় ওই যুবককে লোহার রড দিয়ে বেধড়ক মারধর। অত্যাচারকে চরম সীমায় নিয়ে যেতে গায়ে দেওয়া হয় পেরেকের খোঁচা। শত কান্না, অনুনয় বিনয় কিছুতেই মন ভেজেনি আক্রমণকারীদের।
তোহরিতে এক আত্মীয়ের বাড়ি থেকে ফিরছিলেন জীশান। কিছু দূর আসতেই তাঁর পথ আটকায় হামলাকারীরা। এরপরই শুরু হয় তাঁকে টানা হ্যাঁচড়া। জীশান জানিয়েছেন, ‘আমাকে থামিয়ে আমার জামাকাপড় ছিঁড়ে দেয়। বাইক ভেঙে দেয়। হামলাকারীদের দাবি, আমাকে জয় শ্রী রাম স্লোগান দিতে হবে। আমি সেই শ্লোগান না দেওয়াতেই শুরু হয় লোহার রড দিয়ে বেধড়ক মারধর। তাদের কাছে আগ্নেয়াস্ত্রও ছিল। পেরেক দিয়ে আমার হাতে, পিঠে জোরে জোরে আঘাত করল। যখন তারা দেখল গলগল করে রক্ত বেরোচ্ছে, তখন তারা দৌড়ে পালাল। আর বলল, এবার ওকে মরতে দে।’
ভারতে থাকতে হলে সবাইকে বলতে হবে ‘জয় শ্রীরাম:
দিল্লীর বিখ্যাত যন্তর মন্তরে এক বিক্ষোভ মিছিলে মুসলিমবিরোধী চরম উগ্র শ্লোগান দিয়েছে একদল বিজেপি সমর্থক।
২০২১সালের আগস্ট মাসে, ভাইরাল হওয়া ভিডিওতে মুসলিমদের হত্যার স্লোগান দেয় বিজেপি সমর্থকরা। পাশাপাশি ঐ সমর্থকরা আরও দাবি করে যে, ভারতে থাকতে হলে সবাইকে ‘জয় শ্রী রাম’ বলতে হবে।
উল্লেখ্য, ‘জয় শ্রীরামকে উগ্র হিন্দুরা মুসলিম হত্যার নতুন হাতিয়ার হিসেবে গ্রহণ করেছে। ‘জয় শ্রীরাম’ স্লোগান দিয়ে মুসলিমদের উপর হামলা চালাচ্ছে। অনেক মুসলিমকে হতাহত করেছে।
তথ্যসূত্র:
——–
1. MP में 5वीं के छात्र से जबरन ‘जय श्रीराम’ बुलवाया:आरोपी ने ट्यूशन जा रहे छात्र को मारे थप्पड़; केस दर्ज
– https://tinyurl.com/3v2zp93c


