রাওয়ালপিন্ডি, কোয়েটা ও খাইবার পাখতুনখাওয়ায় পাকিস্তানি সামরিক স্থাপনায় আবারও ড্রোন হামলা চালিয়েছে ইমারাতে ইসলামিয়া বাহিনী

1
289

ইমারাতে ইসলামিয়ার জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ২মার্চ সোমবার আফগান বিমান বাহিনী পাকিস্তানের রাওয়ালপিন্ডির নুর খান ঘাঁটি, বেলুচিস্তানের কোয়েটায় অবস্থিত ১২তম কর্পস, খাইবার পাখতুনখাওয়ার মোহমান্দ এজেন্সির খোয়াইজো ক্যাম্প এবং গোলানি সামরিক ঘাঁটিতে আবারও ড্রোন হামলা চালিয়েছে।

মন্ত্রণালয়ের মতে, এই স্থাপনাগুলোতে হামলার ফলে পাকিস্তানি সামরিক বাহিনীর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ১ মার্চ, রবিবার পাকিস্তানি সামরিক বাহিনীর কাবুল, বাগরাম ও অন্যান্য এলাকায় চালানো হামলার জবাবে এই ড্রোন হামলা চালানো হয়।

মন্ত্রণালয় সতর্ক করে বলেছে, পাকিস্তানি সামরিক বাহিনী যত বেশি ইমারাতে ইসলামিয়া ভূখণ্ডে হস্তক্ষেপ করবে, পাল্টা আক্রমণ তত বেশি শক্তিশালী হবে ইনশাআল্লাহ।


তথ্যসূত্র:
1. Afghan Forces Conduct Airstrikes on Pakistani Military Installations
– https://tinyurl.com/3dzsrxyc

১টি মন্তব্য

Leave a Reply to abuayesha প্রতিউত্তর বাতিল করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধকুনারের খাস জেলায় শরণার্থী শিবিরে পাকিস্তানি হামলা
পরবর্তী নিবন্ধবৈরুত ও দক্ষিণ লেবাননে ইসরায়েলের বিমান হামলা: নিহত ৩১, আহত ১৪৯