
কুড়িগ্রামের রাজিবপুরে ছয় বছরের শিশুকে ভুট্টাক্ষেতে ডেকে নিয়ে ধর্ষণের ঘটনা ঘটেছে। স্বজনরা শিশুটিকে ভুট্টাক্ষেত থেকে উদ্ধার করে রৌমারী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। কর্তব্যরত চিকিৎসক ডা. জান্নাতুল ফেরদৌস ধর্ষণের বিষয়টি নিশ্চিত করেন।
গণমাধ্যম সূত্রে জানা যায়, মঙ্গলবার (৩ মার্চ ) বিকাল সাড়ে ৩টার দিকে উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের বালুর গ্রামে এ ঘটনাটি ঘটে। পুলিশ এখন পর্যন্ত কাউকে আটক করতে পারেনি।
জানা গেছে, বালুর গ্রামের মৃত মোজাহার আলীর ছেলে সমতুল্লাহ বাড়ির পাশে পুকুরে ঘাস ধুচ্ছিলেন। একই গ্রামের ছয় বছরের শিশুটি পুকুর পাড় দিয়ে যাচ্ছিল। এ সময় সুযোগ বুঝে লম্পট ধর্ষক শিশুটিকে ভুট্টাক্ষেতে ডেকে নিয়ে ধর্ষণ করে। শিশুটির চিৎকারে স্বজনরা এগিয়ে আসেন এবং তাকে উদ্ধার করে রৌমারী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
শিশুটির বাবা বাদী হয়ে ধর্ষক সমতুল্লার বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। তিনি জানান, আমার অবুঝ মেয়েটিকে যে ধর্ষণ করেছে আমি এর সঠিক বিচার চাই।
তথ্যসূত্র:
১। ছয় বছরের শিশুকে ভুট্টাখেতে ডেকে নিয়ে বৃদ্ধের ধর্ষণ
– https://tinyurl.com/mscrmhp3


