
৫ মার্চ দখলদার ইসরায়েলি বাহিনী দক্ষিণ লেবাননের গ্রামগুলোতে আবারো নৃশংস হামলা চালিয়েছে। রাষ্ট্রীয় বার্তা সংস্থার বরাত দিয়ে আলজাজিরা জানিয়েছে, এসব হামলায় একটি পরিবারের চারজন সদস্যসহ মোট ছয়জন সাধারণ নাগরিক শহীদ হয়েছেন। নিহতদের মধ্যে দুটি শিশু ও তাদের পিতা-মাতা এবং একটি গ্রামের মেয়র ও তার স্ত্রীও রয়েছেন।
লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি জানিয়েছে, কফর তেবনিত গ্রামের কাছে প্রথম হামলার ঘটনা ঘটে। সেখানে একটি বাড়ি লক্ষ্য করে চালানো ইসরায়েলি হামলায় একই পরিবারের চারজন সদস্য নিহত হন। নিহতদের মধ্যে রয়েছে দুইটি নিষ্পাপ শিশু ও তাদের পিতা-মাতা। ধ্বংসস্তূপে পরিণত হওয়া ঘর থেকে উদ্ধারকারীরা তাদের লাশ উদ্ধার করে।
অপর একটি হামলার ঘটনা ঘটেছে নাবাতিয়া অঞ্চলে। সেখানে একটি গ্রামের মেয়র এবং তার স্ত্রী ইসরায়েলি বর্বর হামলায় নিহত হন। স্থানীয় সূত্রগুলো জানিয়েছে, নিরীহ এসব লোকজন নিজেদের ঘরে অবস্থান করছিলেন, এমন সময় যুদ্ধবিমান থেকে নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্র তাদের বাড়ি চূর্ণ-বিচূর্ণ করে দেয়।
তথ্যসূত্র:
1. Six killed in Israeli attacks in south Lebanon: State media
– https://tinyurl.com/5n96p4th’


