কুবি শিক্ষককে অপহরণ করে বুথ থেকে টাকা তুলে নিলো সন্ত্রাসীরা

0
29

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রভাষক আবদুর রাজ্জাক সোহেলকে দিনদুপুরে অপহরণ করে টাকা ও মোবাইল ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় বৃহস্পতিবার (৫ মার্চ) কুমিল্লা সদর দক্ষিণ থানায় তিনি মামলা করেন।

দৈনিক আমার দেশ জানায়, বুধবার (৪ মার্চ) দুপুরে ঢাকা যাচ্ছেন এমন সময় কোটবাড়ি বিশ্বরোড এলাকায় বাসের জন্য অপেক্ষা করছিলেন তিনি। এ সময় একটি সাদা রঙের প্রাইভেটকার এসে জানতে চায় তিনি উবার ডেকেছেন কি না। তিনি না বললে সন্ত্রাসীরা জোরপূর্বক তাকে গাড়িতে তুলে নেয় এবং মুখ চেপে ধরে।

অপহরণকারীরা ময়নামতি ক্যান্টনমেন্ট সংলগ্ন সড়ক ধরে তাকে দেশীয় অস্ত্র দেখিয়ে হত্যার হুমকি দেয়। এ সময় তার কাছে থাকা অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, মানিব্যাগে থাকা প্রায় ১৫ হাজার টাকা এবং বিকাশ অ্যাকাউন্ট থেকে তিন হাজার টাকা ছিনিয়ে নেয় তারা।

এ সময় শিক্ষককে শারীরিকভাবে নির্যাতন করে এটিএম কার্ডের পিন নম্বর আদায় করে নেয় সন্ত্রাসীরা। পরে দাউদকান্দির হাবিব মার্কেটের একটি এটিএম বুথ থেকে কার্ড ব্যবহার করে প্রায় ৮০ হাজার টাকা তুলে নেয় অপহরণকারীরা।

ঘটনার তিন থেকে চার ঘণ্টা পর, দাউদকান্দির একটি নির্জন এলাকায় তাকে গাড়ি থেকে নামিয়ে দেওয়া হয়। এরপর অপহরণকারীরা ঢাকামুখী সড়ক ধরে চলে যায়।

আবদুর রাজ্জাক সোহেল জানান, ছিনতাইকারীর সংখ্যা চারজন এবং বয়স আনুমানিক ৩০ থেকে ৪০ বছরের মধ্যে। তিনি বলেন, ‘দৈনন্দিন সময়ে এমন ঘটনা খুবই উদ্বেগজনক। আশা করি বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করা হবে এবং জড়িতরা আইনের আওতায় আনা হবে।’


তথ্যসূত্র:
১। কুবি শিক্ষককে অপহরণ, তিন ঘণ্টা জিম্মি রেখে লাখ টাকা লুট
– https://tinyurl.com/2hkk6ebe

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধপাঞ্জশিরে পাকিস্তানের বিরুদ্ধে জিহাদে অংশ নিতে প্রস্তুত চার হাজারের বেশি তরুণ
পরবর্তী নিবন্ধজামালপুরে চাঁদাবাজদের ভয়ে যমুনা নদীর তীররক্ষা বাঁধের কাজ বন্ধ করল ঠিকাদার