চাঁদপুরে মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবাকে পিটিয়ে হত্যা করল বখাটেরা

0
0

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় জাকির হোসেন (৪৫) নামে এক বাবাকে পিটিয়ে হত্যা করেছে বখাটেরা। উপজেলার দুর্গাপুর ইউনিয়নের হরিনা গ্রামে ঘটনাটি ঘটেছে। জাকির হোসেন পেশায় একজন কৃষক। তার ৩ মেয়ে ও ২ ছেলেসহ ৫ সন্তান রয়েছে।

গত রোববার (৮ মার্চ) ভোর ৫টায় আহত জাকির হোসেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ঘটনায় জাকির হোসেনের ছোট ভাই হোসেন মিয়াজি চাঁদপুর আদালতে মামলা দায়ের করেছেন।

দৈনিক আমার দেশ জানায়, জাকির হোসেনের মেয়ে নিশ্চিন্তপুর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী। স্কুলে যাওয়া আসার পথে কয়েকজন যুবক তাকে উত্ত্যক্ত করতো। এ ঘটনায় জাকির হোসেন বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে অভিযোগ করেন। এতে ক্ষিপ্ত হয়ে গত সোমবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নিশ্চিন্তপুর বাজারে তার ওপর হামলা চালায় বখাটেরা।

পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তার অবস্থার অবনতি দেখে তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছিল।

জাকির হোসেনের স্ত্রী পারভীন আক্তার জানায়, নিশ্চিন্তপুর গ্রামের নাছির হোসেনের ছেলে ফাইম মিয়াজী (২৪), আইনুল কবির ফটিকের ছেলে মো. সাফিন (২৩), নওদোনা গ্রামের মিজান বেপারীর ছেলে রিফাত ও মহসিন শিকদারের ছেলে রিয়াদসহ আরও ১০ থেকে ১৫ জন হামলা চালিয়েছে। আমি হত্যাকারীদের ফাঁসি চাই।


তথ্যসূত্র:
১। মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ
– https://tinyurl.com/yuknk7f4

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধকুমিল্লায় বাড়ি নির্মাণে কোটি টাকা চাঁদা দাবি, সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধসরকারি পুরস্কারে ট্রান্সজেন্ডারদের অন্তর্ভুক্ত করার উদ্যোগ: বাতিলের দাবি জানিয়ে ১২০০ বিশিষ্ট নাগরিকের বিবৃতি