কুশতেপা খালের দ্বিতীয় ধাপের কাজ প্রায় শেষের পথে, কৃষি ও কর্মসংস্থানে নতুন দিগন্তের সূচনা

0
15

‎কুশতেপা খালের দ্বিতীয় ধাপের খননকাজ প্রায় শেষ পর্যায়ে পৌঁছেছে বলে জানিয়েছে ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের জাতীয় উন্নয়ন কোম্পানি। প্রতিষ্ঠানটির তথ্যমতে, এই ধাপের খননকাজের ৯৮ শতাংশ সম্পন্ন হয়েছে এবং খালের বাঁধ নির্মাণ কাজও দ্রুত গতিতে এগিয়ে চলছে। সংশ্লিষ্টরা আশা করছেন, কাজ সম্পন্ন হলে এটি দেশের কৃষি ও অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

‎‎জাতীয় উন্নয়ন কোম্পানির মুখপাত্র নবিউল্লাহ আরঘান্দিওয়াল হাফিযাহুল্লাহ বলেন, এই বৃহৎ খালের বাঁধ নির্মাণ কাজ ইতোমধ্যে ৯০.৫ শতাংশ সম্পন্ন হয়েছে। একই সঙ্গে খালপথে ২৫টি সেতু ও পানি নিয়ন্ত্রণ কাঠামোর নির্মাণ কাজও দ্রুত অগ্রসর হচ্ছে। তিনি আশা প্রকাশ করেন, খুব শিগগিরই প্রকল্পটির কাজ সম্পন্ন করে তা চালু করা সম্ভব হবে।

‎অর্থনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, কুশতেপা খাল প্রকল্প সংশ্লিষ্ট এলাকাগুলোর কৃষি খাতে উল্লেখযোগ্য পরিবর্তন আনতে পারে। তাদের মতে, এই খাল নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে এবং বিশেষ করে খরার সময় কৃষকদের পানি ব্যবহারের সুযোগ বাড়াবে।

‎অর্থনৈতিক বিশ্লেষক আব্দুল নাসির রাশতিয়া বলেন, কুশতেপা খাল একটি অত্যন্ত কৌশলগত ও গুরুত্বপূর্ণ পানি সরবরাহ প্রকল্প। তার মতে, আফগানিস্তান একটি কৃষিনির্ভর দেশ হওয়ায় পানি সম্পদের সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে বর্তমানে আমদানিনির্ভর অনেক পণ্যই দেশে উৎপাদন করা সম্ভব হবে।

‎অন্যদিকে, বিশ্লেষক আব্দুল শাকুর হাদাওয়াল বলেন, এই খাল দেশের অর্থনীতির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং দীর্ঘদিন পানি সুবিধাবঞ্চিত কৃষিজমিতে সেচের সুযোগ সৃষ্টি করবে।

‎উল্লেখ্য, কুশতেপা খালের মোট দৈর্ঘ্য ২৮০ কিলোমিটার এবং প্রস্থ ১০০ মিটার। বলখ প্রদেশের কালদার জেলা থেকে এটি শুরু হয়ে জাওযান প্রদেশের মধ্য দিয়ে গিয়ে শেষ হবে ফারইয়াব প্রদেশের আন্দখয়ে। এটির প্রথম ধাপের ১০৮ কিলোমিটারের কাজ শেষ হওয়ার পর গত ১১ই অক্টোবর দ্বিতীয় ধাপের কাজ শুরু করা হয়েছে। এই খাল আফগানিস্তানের কৃষির উন্নয়নে এবং সার্বিকভাবে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আশাবাদী আফগানরা। আফগানিস্তানকে স্বনির্ভর দেশ হিসেবে গড়ে তোলার যে প্রচেষ্টা ইমারাতে ইসলামিয়া চালিয়ে যাচ্ছেন, সেই পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ এই কুশতেপা খাল প্রকল্প।


তথ্যসূত্র
‎1. Qoshtepa Canal Phase Two Nears Completion at 98%
‎ – https://tinyurl.com/2s2vak8f

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধ‎ঈদুল ফিতরে পর্যটকের ঢল, ইমারাতে ইসলামিয়ায় ভ্রমণে নতুন রেকর্ড
পরবর্তী নিবন্ধআগ্রাসী বুরকিনান জান্তা বাহিনীর উপর জেএনআইএম এর পাল্টা আক্রমণ: অন্তত ২০ জান্তা সদস্য নিহত