উজবেকিস্তানে “মেইড ইন আফগানিস্তান” প্রদর্শনী শুরু, রপ্তানিতে নতুন সম্ভাবনা

0
0

‎ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের বাণিজ্য ও বিনিয়োগ চেম্বার জানিয়েছে, ২৫ মার্চ, বুধবার উজবেকিস্তানের রাজধানী তাশখন্দ শহরে “মেইড ইন আফগানিস্তান” শিরোনামে দেশের পণ্যের একটি বৃহৎ প্রদর্শনী উদ্বোধন হতে যাচ্ছে। এ প্রদর্শনীকে আফগান পণ্যের আন্তর্জাতিক পরিচিতি বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।

‎চেম্বারের তথ্য অনুযায়ী, জাতিসংঘের উন্নয়ন কর্মসূচির আর্থিক সহায়তায় আয়োজিত এই প্রদর্শনী আগামী শুক্রবার পর্যন্ত চলবে। এর মূল উদ্দেশ্য আফগানিস্তানের উৎপাদন ও রপ্তানি সক্ষমতাকে আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরা।

‎প্রদর্শনীতে আফগান ব্যবসায়ীদের পক্ষ থেকে ৬০টিরও বেশি স্টল স্থাপন করা হয়েছে, যেখানে বিভিন্ন খাতে উৎপাদিত পণ্য প্রদর্শিত হচ্ছে। এসব পণ্যের মধ্যে রয়েছে কার্পেট, শুকনো ও তাজা ফল, জাফরান, জলঘোজা, তুলা, মূল্যবান ও অর্ধ-মূল্যবান পাথর এবং বিভিন্ন ধরনের পানীয়।

‎সংশ্লিষ্টরা জানিয়েছেন, এই আয়োজনের মাধ্যমে আফগান পণ্যের গুণগত মান ও বৈচিত্র্য বিদেশি বাজারে তুলে ধরার পাশাপাশি নতুন বাণিজ্যিক সুযোগ সৃষ্টি হবে।

‎বাণিজ্য ও বিনিয়োগ চেম্বারের কর্মকর্তারা আশা প্রকাশ করেছেন, এই প্রদর্শনী আফগানিস্তান ও আঞ্চলিক দেশগুলোর মধ্যে বাণিজ্যিক সম্পর্ক সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং বিশেষ করে উজবেকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য আরও জোরদার হবে।


‎তথ্যসূত্র
‎1.اتاق تجارت و سرمایه‌گذاری افغانستان اعلام کرده است که نمایشگاه بزرگ محصولات کشور تحت عنوان «ساخت افغانستان» امروز (چهارشنبه) در شهر تاشکند، پایتخت ازبیکستان، افتتاح می‌شود.
‎- https://tinyurl.com/32jazh4s

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধপবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এক মার্কিন বন্দিকে মুক্তি দিয়েছে ইমারাতে ইসলামিয়া