
সাভারে মহিদুল ইসলাম (৩২) নামে এক যুবককে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত সোমবার (৩০ মার্চ) বিকালে সাভারের তেঁতুলঝড়া ইউনিয়নের যাদুরচর এলাকার আনন্দনগর হাউজিংয়ের ভেতর থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। নিহত মহিদুল ঝিনাইদহ জেলার সদর থানার চরমোড়ারিদ গ্রামের আব্দুর সাত্তার মন্ডলের ছেলে।
দৈনিক যুগান্তর জানায়, বেলা ১১টার দিকে স্থানীয়রা সাভারের তেঁতুলঝড়া ইউনিয়নের যাদুরচর এলাকার আনন্দনগর হাউজিংয়ের ভেতরে অজ্ঞাতনামা একটি লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
এ ঘটনায় সাভার মডেল থানার ট্যানারি ফাঁড়ির এসআই মো. মেহেদী হাসান জানায়, নিহত ওই যুবককে জবাই করে হত্যা করা হয়েছে। নিহতের গলায় ও মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গত রাতে কোনো এক সময় ওই যুবককে হত্যা করেছে দুর্বৃত্তরা। এছাড়া হাতের আঙুলের ছাপের মাধ্যমে নিহতের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। সে স্থানীয়ভাবে নিজ ভ্যান চালিয়ে এলাকায় বসবাস করত। হত্যাকাণ্ডের ঘটনাটি তদন্ত করা হচ্ছে।
তথ্যসূত্র:
১। সাভারে ভ্যানচালককে জবাই করে হত্যা, লাশ উদ্ধার
– https://tinyurl.com/mvrxv4v7


