চট্টগ্রামে আধিপত্য বিস্তারে বিএনপির দুই গ্রুপের গোলাগুলি, ৪ জন সাধারণ মানুষ আহত

0
7

চট্টগ্রামে আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুগ্রুপে গোলাগুলির পর ব্যবহৃত একটি দেশিয় শটগান ও দুটি কার্তুজ উদ্ধার করেছে পুলিশ। অভিযানের খবরে এসময় সন্ত্রাসী মো. ফারুক হোসেন পালিয়ে গেছে বলে জানিয়েছে পুলিশ৷

দৈনিক আমার দেশ জানায়, গত ৪ এপ্রিল রাত ১০টার দিকে নগরের বাকলিয়া থানার মিয়া খান নগর ময়দার মিলে দুগ্রুপের সংঘর্ষে চারজন আহত হয়। এ ঘটনায় পুলিশ পাঁচজনকে আটক করেছে।

পুলিশ বলছে, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সন্ত্রাসী মোরশেদ খানের অনুসারীরা প্রতিপক্ষ সন্ত্রাসী আব্দুস সোবাহান ও শওকতের অনুসারীদের লক্ষ্য করে ছররা গুলি ছোড়ে ও ধারালো অস্ত্র দ্বারা এলোপাতাড়ি আঘাত করে। মোরশেদ খান নিজেকে বিএনপি নেতা পরিচয় দিয়ে থাকে। নগর পুলিশের করা ৩০০ দুষ্কৃতকারীর তালিকায় তার নাম রয়েছে।

আহত চারজন হল মো. হাসান, জসিম, ইসমাইল মিয়া ও ফাহিম। এদের মধ্যে ফাহিম ১২ বছরের শিশু। তাঁরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকেরা জানিয়েছেন, আহত চারজনের পায়ে ছররা গুলি ও ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।

পুলিশ জানায়, নগর পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী মোরশেদ খান ২০২৪ সালের ৫ আগস্টের পর এলাকায় ফিরে আসে। এর আগে সে দীর্ঘদিন দেশের বাইরে ছিল। মোরশেদ খান এলাকায় ফিরে এলে তাঁর প্রতিপক্ষ সোবাহান ও শওকত তাঁকে মারধর করে এলাকাছাড়া করে। এই ঘটনার জেরে মোরশেদ খানের অনুসারীরা ৪ এপ্রিল প্রতিপক্ষের ওপর হামলা করে। কিন্তু প্রতিপক্ষের কেউ আহত না হলেও সাধারণ লোকজন আহত হয়।

জানতে চাইলে পুলিশের দক্ষিণের উপ-পুলিশ কমিশনার হোসাইন মোহাম্মদ কবির ভূইয়া জানায়, গোলাগুলির পর অভিযান চালিয়ে ফারুক হোসেন নামে একজনের বাসা থেকে একটি শর্টগান, দুটি কার্তুজ উদ্ধার করা হয়েছে। তবে অভিযানের খবরে সে পালিয়ে গেছে।


তথ্যসূত্র:
১। চট্টগ্রামে দুই গ্রুপের গোলাগুলি, অস্ত্র উদ্ধার
– https://tinyurl.com/3vymvupk

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধবরিশালে ইউপি সদস্যের বাড়িতে জব্দ হাজার কেজি সরকারি চাল, ভাইয়ের খামারে ডিজেল
পরবর্তী নিবন্ধআসামে বাঙালি মুসলিমদের অনুপ্রবেশকারী আখ্যা দিয়ে দেশ থেকে বহিষ্কারের হুমকি যোগী আদিত্যনাথের